Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় বাংলাদেশি ইয়াসমিনকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: April 3, 2026 | 11:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেটের ফোর্ট মায়ার্স শহরে এক কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর নৃশংস হামলায় ইয়াসমিন চৌধুরী (৪৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এই হত্যাকাণ্ডের শিকার হন তিনি।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, ঘাতক যুবকের পরনে ছিল লস অ্যানজেলেস লেকার্সের ২৪ নম্বর লেখা একটি হলুদ রঙের বাস্কেটবল জার্সি এবং পায়ে হলুদ জুতা। পিঠে ছিল একটি সাদা ব্যাগ। ভিডিওতে দেখা যায়, যুবকটি হাতে একটি বড় হাতুড়ি নিয়ে ইয়াসমিনের ওপর উপর্যুপরি আঘাত করতে থাকে। ভিডিওর শেষ দিকে দেখা যায়, ইয়াসমিন চৌধুরী গুরুতর আহত অবস্থায় স্টোরের বাইরে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে আছেন। ঘাতক তাকে নিথর অবস্থায় ফেলে রেখে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করে। পুরো ঘটনাটি ঘটে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে।
এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন ফ্লোরিডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় বাংলাদেশি সংগঠনগুলো মেয়রের কার্যালয় এবং পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। সিসিটিভি ফুটেজে ঘাতকের চেহারা স্পষ্ট থাকা সত্ত্বেও দ্রুত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। পরিবার ও পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হামলা হতে পারে। তবে ঠিক কী কারণে ইয়াসমিনকে লক্ষ্য করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বর্তমানে মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে।
জানা যায়, নিহত ইয়াসমিন লক্ষ্মীপুর সদর উপজেলার ১৮ নম্বর কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকের ছোট বোন। ইয়াসমিন চৌধুরী দীর্ঘদিন ধরে সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন। অত্যন্ত পরিশ্রমী ও পরোপকারী হিসেবে তার পরিচিতি ছিল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ