ফ্লোরিডার একটি স্কুলে ছাত্রীর ব্যাগে ছাড়পোকা থাকায় মা গ্রেফতার, দোষী সাব্যস্ত হলে হতে পারে ২৫ বছরের জেল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার একটি স্কুলে ছাত্রীর ব্যাগে ছাড়পোকা থাকায় ওই ছাত্রীর মাকে গ্রেফতার করা হয়। ফ্লোরিডার ওই স্কুলে ক্লাস চলা অবস্থায় ছাত্রীটির ব্যাগ থেকে বেরিয়ে আসছিল শত শত ছাড়পোকা। এ দৃশ্য দেখে স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানালে ওই ছাত্রীর মাকে গ্রেফতার করা হয়। দোষী সাব্যস্ত হলে ওই মায়ের হতে পারে ২৫ বছরের জেল।
ফ্লোরিডা পুলিশের বরাত দিয়ে সিএনএন জানায়, ফ্লোরিডায় ৩৪ বছর বয়সী জেসিকা মিল্টন স্টিভেনসনের ৫টি সন্তান। তাদের বয়স ৫-১৪ বছরের মধ্যে। তারা প্রত্যেকে নোংরা পরিবেশে বসবাস করে।
ওই ছাত্রীর স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয় গেডের ছাত্রীটি বেশ কয়েক দিন যাবৎ একই পোশাকে স্কুলে আসছিল। তার পোশাক ছিল নোংরা। এমনকি ওই ছাত্রীর পোশাকে প্রস্রাবের দাগও ছিল। স্কুল কর্তৃপক্ষ এজন্য তাকে সতর্কও করেছিল। স্কুল কর্তৃপক্ষ আরও জানায়, দ্বিতীয় গেডের ওই ছাত্রী জানিয়েছে- সে কতদিন আগে গোসল করেছে তা বলতে পারবে না।
সন্তানের অবহেলা এবং নোংরার জন্য মা স্টিভেনসনকে ৫টি মামলায় অভিযুক্ত করা হয়েছে। এতে দোষী সাব্যস্ত হলে তার ২৫ বছরের জেল হতে পারে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মা স্টিভেনসন। তিনি শনিবার সিএনএনকে জানান, তিনি তার সন্তানদের অবহেলা করেন নি কখনো। নিজেকে একাকী এবং তার আয় কম দাবি করে তিনি বলেন, একজন একাকী দরিদ্র মায়ের পক্ষে ৫টি সন্তানের দেখভাল করা সহজ নয়। আমি আমার সন্তানদের ভাল করতে চাই এবং আমি চেষ্টাও করছি। কিন্তু তা সম্ভব হচ্ছে না
কম আয়ের জন্য।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’