Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ফ্লোরিডার ওয়েষ্ট পামবীচে ২৬তম এশিয়ান ফুড এন্ড ট্রেড ফেয়ার শুরু হচ্ছে ১৬ মার্চ শনিবার

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: March 16, 2019 | 12:58 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়েষ্ট পামবীচ, ফ্লোরিডা: যুক্তরাষ্ট্রের ’সানসাইন সিটি’ নামে খ্যাত ফ্লোরিডার ওয়েষ্ট পামবীচে ১৬ মার্চ শনিবার পর্দা উঠবে ’২৬তম এশিয়ান ফুড এন্ড ট্রেড ফেয়ার’ ফেষ্টিভ্যাল। বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার আয়োজনে সাউথ ফ্লোরিডা ফেয়ারগ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ’২৬তম এশিয়ান ফুড এন্ড ট্রেড ফেয়ার’ ফেষ্টিভ্যাল। অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে আসছে হাজারো মানুষ। নাচে গানে মুখরিত হবে ফ্লোরিডার আকাশ বাতাস। দুদিনের এই অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, চীন, সহ বিভিন্ন দেশের মানুষের মিলনমেলাতে পরিণত হবে ওয়েস্ট পামবীচ।

’২৬তম এশিয়ান ফুড এন্ড ট্রেড ফেয়ার’কে সামনে রেখে ১৫ মার্চ শুক্রবার সন্ধ্যায় ওয়েষ্ট পামবীচের রামাদা হোটেল বলরুমে আয়োজন করা হয় জমকালো ডিনার। ডিনারে অনুষ্ঠানে অংশ্রহনকারী শিল্পী কলাকুশলী অতিথি সহ আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। এবিএম গোলাম মোস্তফার সঞ্চালনায় ডিনার অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ এমরান, সভাপতি এম রহমান জহির, চেয়ারম্যান আশরাফ আহমেদ, লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ, সাংবাদিক আবু তাহের, উপদেষ্টা মাহফুজ চৌধুরী, ফোবানা এক্সিকিউটিভ সেক্রেটারি জাকারিয়া চৌধুরী, হারুন সরকার, মনজুর শাহিন, মনজুর আহমেদ, ওসমান চৌধুরী, ডাক্তার সালাউদ্দীন, ডাক্তার মাহমুদ, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আশফাকুল নোমান প্রমুখ।

দুদিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশীদের কন্ঠে ধ্বনিত হবে দেশের গান। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশগ্রহন করবে নৌরিন ও আবু হেনা। আর ভারত থেকে আসছেন, এই সময়ের সেন্সেশন রূপালী জাগগা ও অদ্বিত্বীয় নারায়ন। অনুষ্ঠানে আরো আসছেন এশিয়া মহাদেশের বিভিন্ন সঙ্গীত গ্রুপ। আসছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে বিখ্যাত সব সঙ্গীতের দল।
এবারের ফেয়ারে আসছে চীনের বিখ্যাত এক্রোবেটিক টীম। যাদের প্রদর্শনীতে মোহিত হবে উপস্থিত সবাই প্রতি মুহুর্তে। এই প্রথম আসছে আমেরিকান একটি যাদু প্রতিষ্ঠান। যাদের যাদুর ইন্দ্রজালে বন্দী হবে সবাই।

এবিষয়ে অনুষ্ঠানের আয়োজক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার সভাপতি এডভোকেট এম রহমান জহির বলেন, শনিবার বিকেল ৫টায় আনুষ্ঠানিক উদ্ধোধন। এতে প্রধান অতিথি হিসেবে আসছেন ওয়েস্ট পামবীচের মেয়র। সেখানে উপস্থিত থাকবেন সবাই। এবারের অনুষ্ঠানকে ব্যতিক্রমী করতে আমাদের স্টেইজের সাইজ বড় করা হয়েছে। যার আয়তন হচ্ছে ৬০ফুট বাই ৪০ ফিট। স্টেইজের পেছনে থাকবে নতুন এলইডি স্ত্রীন। সব মিলিয়ে আমাদের অনুষ্ঠানটি উপভোগ্য হবে বলে আমরা মনে করছি।

ফুড ফেয়ারের আহ্বায়ক আরিফ আহমদ আশরাফ বলেন, এবারের অনুষ্ঠানে আশা করছি কমপক্ষে ২০ হাজার দর্শক শ্রোতার সমাবেশ ঘটবে। তিনি বলেন, ইতোমধ্যেই আমাদের প্রদর্শনীতে প্রায় শতাধিক স্টল বুকড হয়ে গেছে। যা সবার জন্যই অভাবনীয়।

প্রদর্শণীর সদস্য সচিব রেজাউল ইসলাম রেজা বলেন, ফ্লোরিডাকে বলা হয় সান শাইন স্টেট। এটি হচ্ছে ২৬তম অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রে কোন সংগঠনের উদ্যোগে প্রতি বছর এধরনের একটি অনুষ্ঠানের আয়োজন চাট্টিখানি কথা নয়। কিন্তু ফ্লোরিডা বাংলাদেশ এসোসিয়েশন এক্ষেত্রে একটি ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছে। আমরা আশা করছি সবাই আসবেন। সবার সম্মিলিত অংশ গ্রহনে আমরা সম্মন্ন করতে চাই একটি সফল অনুষ্ঠান। দুইদিন ব্যাপী এ আয়োজনে থাকছে খাবার মেলা, বানিজ্য মেলা, আবাসন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজনে সম্মন্ধে জানতে চাইলে বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার উপদেষ্টা মোহাম্মদ ইমরান জানান, দুইদিনব্যাপী এই উৎসবকে সার্থক করতে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি জানান, কর্মব্যস্ত প্রবাস জীবনে কিছুটা হাসি ও বিনোদন ফুটিয়ে তুলতেই আমাদের এ আয়োজন। দীর্ঘদিন ধরে এধরনের আয়োজন করে আসছে। বিশাল এই আয়োজনটি সার্থক করে তুলতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV