Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

ফ্লোরিডার সারাসোটার একটি বাড়িতে শিশুর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে গিয়ে একে একে গ্রেপ্তার ২৫

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: July 28, 2019 | 12:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার সারাসোটার একটি বাড়িতে একজন একজন করে গিয়েছিলেন ২৫ জন লোক। তাদের সবার উদ্দেশ্য ছিল একটি শিশুর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা। পরে তা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ারও পরিকল্পনা ছিল তাদের। কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হতে দেয়নি ফ্লোরিডা পুলিশ। বরং পুলিশের পাতানো ফাঁদে একে একে ধরা পড়েন তারা।

ব্রিটিশ গণমাধ্যম ডেইল মেইলের খবরে বলা হয়েছে, গত শুক্রবার ‌অপারেশন ইন্টারসেপ্ট VI নামে এক অভিযানে ওই ২৫ জন পুরুষকে গ্রেপ্তার করে সারাসোটা কাউন্টি শেরিফের অফিসের একটি টিম। গ্রেপ্তারকৃতরা একটি শিশুর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে জ্যাকসনভিলের কাছে একটি বাড়িতে একজন একজন করে যাচ্ছিলেন।

ফুটেজে দেখা গেছে, শিশুর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে একজন হেঁটে হেঁটে একটি বাড়ির ভেতর যাচ্ছিলেন। কিন্তু দরজা খোলার পরই তার সেই পরিকল্পনা ভেস্তে যায়। পুলিশ তাকে আটক করে হাতকড়া পরায়। এভাবে একে একে ২৫ জন পুরুষকে হাতকড়া পরানো হয়।

এ প্রসঙ্গে সারাসোটা কাউন্টি শেরিফ টম নাইট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘দুর্ভাগ্যক্রমে, ইন্টারনেট শিশুদের সহজে এবং বেনামে প্রবেশাধিকারের সুযোগ করে দিয়েছে। এতে করে অপরাধীরা কম্পিউটারের পর্দার আড়ালে থেকে যাচ্ছে। আমাদের এই অপারেশনগুলো সর্বাধিক দুর্বল জনগোষ্ঠীকে নিরাপদ এবং তাদের সুরক্ষিত করার পক্ষে যথেষ্ট।’

এ সময় আটক পুরুষদের জেলে দেওয়ারও প্রতিশ্রুতি দেন সারাসোটা কাউন্টি শেরিফ টম নাইট। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের ন্যূনতম পাঁচ বছর থেকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

২০১৮ সালেও একই ঘটনা ঘটেছিল। সেসময় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে ২০১৩ সালের শেষের দিকে এক অভিযানে ১০০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছিল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ