Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে আমন্ত্রণ

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: April 20, 2019 | 1:50 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : অর্ধশতাধিক দেশের শীর্ষ নেতাসহ হাজারো ব্যবসায়ী-শিল্পপতি-শিল্পোদ্যোক্তা-বিনিয়োগে আগ্রহীদের সমন্বয়ে দুদিনব্যাপী আন্তর্জাতিক ট্রেড অ্যান্ড কালচারাল প্রদর্শনীতে ‘গেস্ট অব অনার’ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেনকে। বাংলাদেশে উন্নয়ন পরিক্রমায় অভিভূত মহলের আগ্রহে এক সময়ের মার্কিন নাগরিক ড. মোমেনের মুখে অবিস্মরণীয় সে গল্প শুনতে চান সকলে।

ফ্লোরিডায় গত ৪ বছর ধরেই এ প্রদর্শনী হচ্ছে। এবারের ‘পঞ্চম বার্ষিক ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কালচারাল এক্সপো’ অনুষ্ঠিত হবে ৯-১০ অক্টোবর ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ব্রাওয়ার্ড কাউন্টি কনভেনশন সেন্টারে। এর বিশেষ দূত হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে হোস্ট কমিটির আমন্ত্রণপত্র নিয়ে ১৮ এপ্রিল ঢাকায় গেছেন ‘বাই ন্যাশনাল চেম্বার অব কমার্স’র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আমেরিকা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আতিকুর রহমান। গত বছরের এই প্রদর্শনীতে বাংলাদেশ স্টল দিয়েছিল এবং বেশ কিছু বিনিয়োগে আগ্রহী ইতিমধ্যেই ঢাকা সফর করেছেন। এবারের প্রদর্শনীতে কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, চীন, যুক্তরাজ্য, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড. সিঙ্গাপুরসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাণিজ্যিক প্রতিনিধি দল আসবে বলে আয়োজকরা জানিয়েছেন। তারা সকলেই চলমান বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। সমস্যার গভীরে গিয়ে তা সমাধানের পথ বাতলাবেন। ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে বিভিন্ন দেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে যে ফাটল তৈরি হয়েছে, তা দূর করতেও আমেরিকান ব্যবসায়ীরা চেষ্টা করবেন। 

এই প্রদর্শনীর মধ্য দিয়ে ব্যবসায়িক সম্প্রীতির বন্ধনই শুধু নয় সাংস্কৃতিক চেতনায়ও নবদিগন্তের সূচনা ঘটবে বলে আয়োজকরা উল্লেখ করেন। কারণ, ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন দেশের স্বনামধন্য শিল্পীরাও নিজ নিজ ঐতিহ্যের পরিপূরক অনুষ্ঠান করবেন।এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV