ফ্লোরিডায় ‘এশিয়ান ট্রেড ফুড ফেয়ার ও কালচারাল শো’র প্রস্তুতি সম্পন্ন, ১৮ দেশের সাংস্কৃতিক কর্মীদের অংশ গ্রহণ নিশ্চিত
মাহফুজুল আলম, ফ্লোরিডা: ফ্লোরিডায় ‘এশিয়ান ট্রেড ফুড ফেয়ার ও কালচারাল শো- ২০১৭’-এর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আটলান্টিকের পাদদেশে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রতিবছরের ন্যায় বিগত চব্বিশ বছরের ধারাবাহিক আয়োজনে প্রজ্জ্বলিত হতে চলেছে এই শো।এ উপলক্ষে গত ১১ মার্চ সর্ব প্রস্তুতির শেষ সভা ও ডিনারের আয়োজন করা হয়।
ওয়েস্টপামবিচের সাফরান অ্যান্ড কারী রেস্টুরেন্টে সভার এজেন্ডার মধ্যে উল্লেখযোগ্য ছিল- এ বছর সর্বোচ্চসংখ্যক ১৪টি দেশের অংশগ্রহণে ১২০টি স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্ণাঙ্গ প্রস্তুতি বিষয়ক আলোচনা, ১৮টি দেশের সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণসহ ‘ইয়থ ফেমাস অব ফ্লোরিডা ইউএসএ’-এর অংশগ্রহণে আনুষ্ঠানিকতা নিশ্চিতকরণ।
অনুষ্ঠানের শুভ উদ্ভোধনীতে ইউএস কংগ্রেসের পামবিচ কাউন্টি কমিশন মেয়র লুইয়ের উপস্থিতি নিশ্চিত করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সাধারণ সম্পাদক এবং এশিয়ান ফুড ফেয়ারের কনভেনার এম রহমান জহির। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার চেয়ারম্যান এবং এশিয়ান ফুড ফেয়ারের চিফ এডভাজর মো. এমরান উপস্থিত সভায় সকলকে সুষ্ঠু প্রক্রিয়ায় সম্পাদিত কাজের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
সভায় বিশেষভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আকর্ষণগুলেঅ বিস্তারিত আলোচনা করা হয়। যার মধ্যে বিশ্বখ্যাত চাইনিজ এক্রিভেট, এক সাথে ২৯ জন স্কুল শিক্ষার্থীদের নিয়ে মনমুগ্ধকর মঞ্চনাচ, ইন্ডিয়ান আইডল হার্শি মাদ, বাংলাদেশি প্লে বেক সিংগার বেলী আফরোজ, কমেডি কুইন শশী, ইন্ডিয়ান সারেগামা উইনার কোশাল পাল, বাংলাদেশ প্লে ব্যাক সিঙ্গার কোনালসহ উল্লেখযোগ্য স্থানীয় শিল্পগোষ্ঠী উল্লেখযোগ্য। ‘ইয়থ ফেমাস অব ফ্লোরিডা ইউএসএ’-এর সমন্বয়ে ইমিগ্রেশন সার্ভিসের মোবাইলে কার্যক্রম চালু থাকবে উল্লিখিত দিনে। মার্চের ১৮ ও ১৯ তারিখ এই অনুষ্ঠিত চলবে।
সভা পরিচালনায় ছিলেন এশিয়ান ফুড ফেয়ারের সাধারণ সম্পাদক ফারুক সরকার। তাছাড়া উপস্থিত ছিলেন- কো-কনভেনার আরিফ আহমেদ আশরাফ, কো-কনভেনার রানা হক, কো-কনভেনার রফিকুল হক, এশিয়ান ফুড ফেয়ার চেয়ারম্যান ওসমান চৌধুরী অপু, কালচারাল চেয়ারম্যান এ বি এম গোলাম মোস্তফা, কো-কালচারাল সেক্রেটারি তামান্না আশরাফসহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এবারের ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠানটিতে সকলের অংশগ্রহণের জন্য আহবান করা হয়।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes