Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় “কারিগর”র বাংলা নববর্ষ বরণ

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: April 17, 2019 | 9:47 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ফ্লোরিডা: বিপুল উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে গত ১লা বৈশাখ (১৪ এপ্রিল ২০১৯) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় “কারিগর”-এর উদ্যোগে পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো বাঙলা নববর্ষ ১৪২৬ সাল বর্ষ বরন অনুষ্ঠান ও মেলা । স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটায় ওয়েস্ট পামবীচের লেক ওয়ার্থ-এর ইন্টার কোস্টাল সংলগ্ন ব্রায়ান্ট পার্কে সমবেত কণ্ঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চিরায়ত গান “এসো হে বৈশাখ এসো এসো” গানটির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে, ছোট বড় মিলিয়ে এতে অংশ গ্রহণ করে প্রায় ৭০ জনেরও অধিক শিল্পী। একে একে সমবেত কণ্ঠে পরিবেশন করা হয় বাঙলার পঞ্চ কবির গান।


অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সামিয়া রহমান লিরা ও নন্দিনী ভৌমিক। বিকাল ৫টায় কারিগরের পক্ষে মঞ্চে উপস্থিত আবৃতিকার কেয়া রোজারিও মঙ্গল শোভা যাত্রার উদ্বোধন করেন – তিনি বলেন ”সকল অশুভকে আস্তাকুঁড়ে ফেলে নব আনন্দে সামনে এগিয়ে যাবার ডাক দেবে এই মঙ্গল শোভা যাত্রা” – এ সময়ে মেলা প্রাঙ্গণ মেতে উঠে বাঙলা ঢোলের তালে তালে বিচিত্র বর্ণে সজ্জিত মঙ্গল শোভা যাত্রায়-উপস্থিত ছোট বড় সকলে নানা রকম মুখোশ ও বর্ণীল ব্যানার ও ফেস্টুনে সজ্জিত হয়ে পুরো মেলা চত্বর প্রদক্ষিণ করে, মুখরিত হয়ে উঠে কারিগরের বৈশাখী আয়োজন।এরপর অনুষ্ঠানে ছোটদের একক, দলীয় নৃত্য ও গান পরিবেশিত হয়, এতে অংশ নেয় মানহা, মুনিবা, লামিযা, আফ্রা, রাইকা, রাইসা, সামারা, অস্মিতা, জয়িতা, আড়ানা, আহানা, সামীরা জাহাঙ্গীর, জয়িতা, রাফি, পাভিত্রা, দেবযানী ও আরও অনেকে।


একক সঙ্গীত পরিবেশন করেন মির্জা আব্দুল আওয়াল ও অতিথি শিল্পী মেরিনা মজুমদার ও সোহাগ উদ্দিন। নিজের লেখা ও সুরে বাঙলার ঐতিহ্যবাহি পুঁথি পাঠ করেন ডা: রোকসানা শরিফা এবং মাহবুবুর রহমান। টিপু আলম, মোফাজ্জল রনি, দেবজ্যোতি, অনিক দে, নন্দিনী ভৌমিক ও ফারজানা খন্দকার তন্বী- এই পাঁচ শিল্পী নিয়ে “কারিগর গায়েন দল” পরিবেশন করেন ভিন্নধর্মী গানের আসর যা দর্শক -স্রোতারা উপভোগ করেন। সন্ধ্যা ৭টায় ফ্লোরিডার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কারিগরের পরিচালক চিত্রা সুলতানার পরিচালনা, নওরীনের নির্দেশনা ও শওকত আলী ইমনের সঙ্গীত পরিচালনায় যাত্রা পালা ”লবণের মতো ভালোবাসা” পরিবেশিত হয় যা দর্শকদের ভূয়সী প্রশংসা লাভ করে।


এতে অভিনয় করেন- লাকি, নন্দিনী, মোফাজ্জল রনী, রীপন, অনিক, দেবজ্যোতি, পাভিত্রা, লামিয়া, ইলমা, আসাদুল, ইশরাক, রাফি, কাব্য, অর্ণব ও দেবযানী, বিশেষ অতিথি হিসেবে যাত্রার বিবেকের গান পরিবেশন করেন সোহাগউদ্দিন। রাত ৮ টায় মঞ্চে আসেন ফ্লোরিডার জনপ্রিয় শিল্পী রোজিনা করিম খান, তিনি শওকত আলী ইমনের সঙ্গীত পরিচালনায় তার সদ্য প্রকাশিত এ্যালবামের গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন। মেলায় প্রায় সহস্রাধিক দর্শক সমাগম ঘটে, খাবারের দোকান সহ বিভিন্ন রকমারি পণ্য সামগ্রীর স্টলে মেলায় আগত দর্শকদের ভিড় দেখা যায়।
অনুস্ঠানটির প্রধান স্পন্সর ছিল উৎসব ডট কম এবং কো স্পনসর মায়ামিকে ডিস্ট্রিহিউশন। অনুস্ঠানের সার্বিক পরিচালনা, নির্দেশনা ও মঞ্চ সজ্জায় ছিলেন চিত্রা সিলতানা। তিনি প্রবাসে দেশিয় সংস্কৃতির প্রসারে মান সম্পন্ন সাংস্কৃতিক অনুস্টানের জন্য নতুন প্রজন্মের অংশগ্রহনকে একটি মাইল ফলক উল্লেখ করে আগামীতে সকলকে কারিগরের সঙ্গে থাকার জন্য আহবান জানান। অনুষ্টানটি সার্বিকভাবে সুন্দর ও সার্থক করে তুলতে পিছনে থেকে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলেন কারিগরের মির্জা আব্দুল আউয়াল, টিপু আলম, শাহীন চৌধুরী, ইমন করিম, দেবাশিস, অনিক, মোফাজ্জল রনি, দেবজ্যোতি সেন, আবদুল্লাহ রিপন, রাশেদ কালাম, আতিকুজ্জামান রনি, আর্ক প্রিন্স, মুলসারী খানম সীমা,কাকলি চৌধুরী, তাহমিদা আনিস রিমা, ফাতেমা চৌধুরী, ইফফাত লাকী, নাদিরা, দেবজানী, পাবিত্রা, প্রমুখ।
পারফর্মমেন্স এর জন্য বিশেষ সম্মামনা পুরু্ষ্কার প্রদান করেন ইউনুস হোসেন ও সামসুদ তোহা । কারিগর আয়োজিত এবারের মেলায় বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা, ঢাকা ক্লাব অব ফ্লোরিডা, একতারা ফ্লোরিডা, বাংলাদেশ ক্লাব অব ফ্লোরিডা, এবি প্যাক সহ স্থানীয় সকল সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক দল গুলোর স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও শক্তিশালী করে তোলে। বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিজ্য কে প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে আরও জোরালো ভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করে কারিগরের সঙ্গেই থাকবেঙ বলে জানান উপদেস্টা পরিষদের ডা: সুলতান সালাউদ্দিন আহমেদ, আতিকুক রহমান, জুনায়েদ আকতার, মুলসারী খানম ও ডা: এহসানুল করিম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ