ফ্লোরিডায় জাগো নারী ফাউন্ডেশনের সভা
হাকিকুল ইসলাম খোকন: গত ২৫ সেপ্টেম্বর ফ্লোরিডার পাম হারবারে জাগো নারী ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রস্থ জাগো নারী ফাউন্ডেশনের সভানেত্রী আভা নাসরীন হেলেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো নারী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন নূর-উর-নাহার মেরী; সম্মানিত বিশেষ অতিথি ছিলেন, জালালউদ্দীন মাহমুদ, মেজর (অবঃ) রুহুল আমীন, ইঞ্জিনিয়ার মোঃ কাজী, ইঞ্জিনিয়ার সোহেল আহসন, মেজর (অবঃ) ওয়াদুধ, মেজর (অবঃ) আবদুল্লাহ, মিসেস সিমু ওয়াদুধ, মিসেস হেনা আবদুল্লাহ এবং মিসেস লিপী। তাছাড়া বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র জাগো নারী ফাউন্ডেশন শাখার ভাইস প্রেসিডেন্ট নাসিমা আক্তার রোজী, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা আহসান স্মুতি ও সদস্য মিসেস ইয়াসমিন গ্রীপিন। একইদিন সভার দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় মেলবোনের ব্রকেন লেনে। আলোচনা সভায় বিভিন্ন বক্তা বাংলাদেশের নারী আন্দোলনের অগ্রযাত্রা ও নারী নির্যাতন প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোজনা করেন এবং বিশেষ করে ডোমেস্টিক ভায়োলেন্স ও ইভটিজিং ভয়াবহ রূপ নেয়ায় তার জন্য আরও কঠিন আইন প্রণয়নের দাবী জানান। সভার প্রধান অতিথি নারী নেত্রী নূর-উর-নাহার মেরী বলেন, স্বধীনতার পর হতে বাংলাদেশে নারী আন্দোলন এক বিশেষ মাত্রায় উন্নীত হয়েছে, তবে এখনও পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর অধিকার ও মর্যদা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। তিনি বলেন, সরকার ও অন্যান্য েেত্র সমমর্যাদায় ১০০-১০০ প্রতিনিধিত্বে এমপো অনুযায়ী প্রণীত ১১ দফা সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে নারী তার নিজের অধিকার নিজে প্রতিষ্ঠা করার সুযোগ চায়; তিনি ১১ দফা সুপারিশ অনুযায়ী জাতীয় সংসদের প্রত্যেক আসন হতে সরাসরি ভোটে একজন নারী মেম্বার ও একজন পুরুষ মেম্বার নির্বাচিত করার বিধান সংবিধানে সংযোজন করতে সংবিধান সংশোধন সম্পর্কিয় সংসদীয় বিশেষ কমিটি ও জাতীয় সংসদের কাছে জোর দাবী জানান।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি