Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় ‘ডুয়িং বিজনেস উইথ বাংলাদেশ’ মেলা ও সেমিনার ১৮-১৯ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: February 12, 2020 | 12:27 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ফ্লোরিডা : বাংলাদেশে বিদেশী বিনিয়োগকে স্বাগত জানানোর আহবানে সাড়া দিয়ে ফ্লোরিডা অঙ্গরাজ্যে মায়ামী সংলগ্ন ব্রাউয়ার্ড কাউন্টি দিনব্যাপী এক সেমিনার-প্রদর্শনী- বাণিজ্য মেলার আয়োজন করেছে।  ১৮ ফেব্রুয়ারি মিরামার সিটির কালচারাল সেন্টারে ‘ডুয়িং বিজনেস উইথ বাংলাদেশ’ শির্ষক এ বাণিজ্য মেলায় থাকবে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ছাড়াও বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য করছেন এমন প্রবাসীরা।

এছাড়া ১৯ সেপ্টেম্বর ফ্লোরিডার লার্কিন ইউনিভার্সিটিতে বিকাল ৫ ঘটিকার সময় ‘ইনভেস্টমেন্ট অপর্চুনিটি ইন ব্রাওয়ার্ড কাউন্টি এন্ড বাংলাদেশি’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে বাংলাদেশ সহ ফ্লোরিডার বিভিন্ন শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

এ মেলা আয়োজনে সার্বিক সহায়তা দিচ্ছে ফ্লোরিডাস্থ ‘বাংলাদেশী আমেরিকান চেম্বার অব কমার্স।’ সংগঠনের প্রধান আতিকুর রহমান জানান, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহীদেরকেই এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। কী কী সেক্টরে বিনিয়োগ করলে সবচেয়ে বেশী লাভবান হওয়া যাবে তা নিয়ে বিস্তারিত কথা বলবেন দূতাবাসের কর্মকর্তারা। এই মেলার মাধ্যমে বিনিয়োগে আগ্রহীদের একটি টিম ভিজিট করবে বাংলাদেশ। সে সময় তারা বাণিজ্য মন্ত্রী, বিনিয়োগ বিষয়ক কর্মকর্তার সাথে বৈঠক ছাড়াও সম্ভাব্য এলাকা সফর করবেন।

উল্লেখ্য, ফ্লোরিডাভিত্তিক ৫১ দেশের ব্যবসায়ী-শিল্পপতিগণের সমন্বয়ে গঠিত ‘বাই-ন্যাশনাল চেম্বার অব কমার্স’র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমানের চেষ্টায় শুধু বাংলাদেশে বিনিয়োগ নিয়ে ফ্লোরিডা তথা যুক্তরাষ্ট্রে এ ধরনের বাণিজ্য মেলা আর কখনো হয়নি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV