ফ্লোরিডায় ‘ডুয়িং বিজনেস উইথ বাংলাদেশ’ মেলা ১৮ ফেব্রুয়ারি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশে বিদেশী বিনিয়োগকে স্বাগত জানানোর আহবানে সাড়া দিয়ে ফ্লোরিডা অঙ্গরাজ্যে মায়ামী সংলগ্ন ব্রাউয়ার্ড কাউন্টি দিনব্যাপী এক সেমিনার-প্রদর্শনী- বাণিজ্য মেলার আয়োজন করেছে। ১৮ ফেব্রুয়ারি মিরামার সিটির কালচারাল সেন্টারে ‘ডুয়িং বিজনেস উইথ বাংলাদেশ’ (বাংলাদেশের সাথে চুটিয়ে ব্যবসা করো) শির্ষক এ বাণিজ্য মেলায় থাকবে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ছাড়াও বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য করছেন এমন প্রবাসীরা।
এ মেলা আয়োজনে সার্বিক সহায়তা দিচ্ছে ফ্লোরিডাস্থ ‘বাংলাদেশী আমেরিকান চেম্বার অব কমার্স।’ এই সংগঠনের প্রধান আতিকুর রহমান ৭ জানুয়ারি এনআরবি নিউজকে জানান, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহীদেরকেই এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। কী কী সেক্টরে বিনিয়োগ করলে সবচেয়ে বেশী লাভবান হওয়া যাবে তা নিয়ে বিস্তারিত কথা বলবেন দূতাবাসের কর্মকর্তারা। এই মেলার মাধ্যমে বিনিয়োগে আগ্রহীদের একটি টিম ভিজিট করবে বাংলাদেশ। সে সময় তারা বাণিজ্য মন্ত্রী, বিনিয়োগ বিষয়ক কর্মকর্তার সাথে বৈঠক ছাড়াও সম্ভাব্য এলাকা সফর করবেন।
উল্লেখ্য, ফ্লোরিডাভিত্তিক ৫১ দেশের ব্যবসায়ী-শিল্পপতিগণের সমন্বয়ে গঠিত ‘বাই-ন্যাশনাল চেম্বার অব কমার্স’র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমানের চেষ্টায় শুধু বাংলাদেশে বিনিয়োগ নিয়ে ফ্লোরিডা তথা যুক্তরাষ্ট্রে এ ধরনের বাণিজ্য মেলা আর কখনো হয়নি।এনআরবি নিউজ

- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং