Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় ঢাকা ক্লাবের উদ্যেগে ওয়াশিংটন দূতাবাসের তিন দিনের কনসুলেট সেবা প্রদান, স্থায়ী কনসুলেটের দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: February 16, 2021 | 1:18 PM

জুয়েল সাদাত: ফ্লোরিডায় ঢাকা ক্লাবের উদ্যেগে ওয়াশিংটন দূতাবাস তিন দিনের কনসুলেট সেবা প্রদান করেছে।ওয়াশিংন দূতাবাস কর্তৃক বঙ্গবন্ধুর শততম জ্ন্ম শতবার্ষিকী উপলক্ষ্য গৃহীত নানা কর্মসূচীর অংশ হিসেবে এই বিশেষ কনস্যুলার সেবার আয়োজন করা হয়। ওয়াশিংটন দূতাবাসের পলিটিক্যাল মিনিস্টার দেওয়ান আলী আশরাফ ও প্রথম জনাব সচিব (পাসপোর্ট ও ভিসা) আশফাকুল নোমান সহ আরও দুজন কর্মকর্তা তিনদিন ব্যাপী এই কনস্যুলার সেবা প্রদান করেন। কোভিড ১৯ মহামারির এই সময়ে বিপুল সংখ্যক প্রবাসী কনস্যুলার ক্যাম্প থেকে সেবা পাওয়ার ফলে তাদেরকে ওয়াসিংটন ডি সি তে ভ্রমন করার কষ্ট হতে পরিত্রান পেয়েছে। ফ্লোরিডা রাজ্যে বসবাসরত বাংলাদেশী প্রবাসীগন দূতাবাস কর্তৃক মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই বিশেষ কনস্যুলার সার্ভিসে সন্তোষ প্রকাশ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রদূত সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

ডুয়েল সিটিজেন, পাসপোর্ট রিনিউ, এন ভি আর, নতুন পাসপোর্ট, পাওয়ার অব এটর্নি, সহ কনসুলেটের পুর্নাঙ্গ সেবা গ্রহন করেন সাউথ ফ্লোরিডা,ফ্লোরিডা,টেম্পা, ওরলান্ডো,পাম বীচ এলাকার প্রবাসীরা।প্রতি বছর ঢাকা ক্লাবের উদ্যেগে কনসুলেট সেবা প্রদান করার ধারাবাহিকতায় এবারের তিন দিনের সেবায় সময় নিয়ে সোস্যাল ডিসটেন্স মেনে প্রবাসীরা সেবা গ্রহন করেন।এই বিশেষ কলস্যুলার সার্ভিস আয়োজনে দূতাবাস টিমকে সর্বাত্বক  সহযোগিতা প্রদান করে ঢাকা ক্লাব অব ফ্লোরিডা এবং এক যোগে কাজ করে   ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ, ফ্লোরিডা  স্টেট যুব মহিলা লীগ, ফ্লোরিডা মহিলা লীগ। উপস্থিত ছিলেন ইউ এস আওয়ামী লীগ এর সিনিয়র সভাপতি মোহামাদ ফজলুর রহমান।

কনসুলেট  সহযোগিতায় ঢাকা ক্লাব এর এডভাইজার নান্নু আহমেদ  আহমেদ, দিনাজ খান, রানা খান  খান, মুজিব উদ্দীন, শেখ বাবুল, প্রেসিডেন্ট মিম খান, ফাউন্ডার আনোয়ারুল খান দিপু,  নাইম খান, দাউদ খান, এরিনা খান, শোভন আনোয়ার, জহির ইসলাম, রায়হান আহমেদ, ফিরোজ খান, এহসান আহমেদ হিমেল, মো: সেলিম, মিথুল আহমেদ প্রমুখ ।সংগঠনের প্রেসিডেন্ট মিম খান বলেন, বছরের শুরুতেই কমুনিটি উপকারে ঢাকা ক্লাব অব ফ্লোরিডার এই কাজে নিজেকে জড়িত করতে পেরে খুব ভাগ্যবান মনে করছি। আগামীতে কমুনিটির কাজে নিজেকে আরও অগ্রনী ভূমিকা পালনে সচেষ্ট রাখার কথা বলেন তিনি। ঢাকা ক্লাবের প্রতিষ্ঠাতা এবং ফ্লোরিডা আর টিভির প্রধান আনোয়ারুল খান দিপু এই প্রতিবেদককে, জানান আমাদের ধারনা ও ছিল না, কোভিড চলাকালিন স্বাস্থ বিধি মেনে এ রকম উপচে পড়া ভিড় হবে। প্রায় পৌনে ছয়শত প্রবাসী তিনদিনের কনসুলেট সেবা গ্রহন করেন। আগামীতে ঢাকা ক্লাব প্রবাসীদের সেবায় অতিতের মত সেবা প্রদান করে যাবে। উল্লেখ্য ফ্লোরিডায় স্থায়ী কনসুলেট অফিস স্থাপনের ঘোষনা হলে ও যে কোন কারনে তা আটকে আছে। ফ্লোরিডাবাসী স্থায়ী কনসুলেটের দাবি জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ