ফ্লোরিডায় বই মেলা
জুয়েল সাদত: দ্বিতীয় ফ্লোরিডা বই মেলা গত ২৪ মার্চ রোবাবার ফ্লোরিডার বয়ন্টন বীচ হাই স্কুলে সফল ভাবে অনুষ্টিত হয়। বিকেল ৩ টা থেকে ব্ই মেলা ও একুশে উদযাপন হবার কথা থাকলেও মুলঅনুষ্টান শুরু হয় বিকেল সাড়ে চার টায়। ঢাকা ক্লা্ব ও ফ্লোরিডা শিল্পী সমাজের যৌথ উদ্যেগে ২য় ফ্লোরিডা ব্ই মেলায় উপস্থিত ষ্টল গুলো বিকাল ৩ টায় প্রবাসীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে। বই মেলায় ব্ই য়ের ষ্টল ছাড়াও ছিল নানা রকল কাপড়ের দোকান ,খাবারের দোকান ও বিভিন্ন খেলনার দোকান। অনেকে আগ্রহ নিয়ে বই কিনেন উপস্থিত লেখকদের অটোগ্রাফ নেন। উল্লেখ্যবই মেলায় ফ্লোরিডা লেখকদের বই ছিল, ছিল ইয়া্ং রাইটার আরমান সোবহানের “ষ্টেইনড ইউনডো“, যা যখন সে ১৪ বছর তখন প্রকাশিত হয়। মেলায় ছিলেন ওরলান্ডোর ফ্লোরিডার লেখকগোলাম সাদত জুয়েল ৬ টি বই নিয়ে, ছিলেন ফ্লোরিডার লেখক ডাক্তার সুলতান সালাউদ্দিন আহমেদ তার “সুতোর টানে“ বই নিয়ে।

মেলায় সামিরা আব্বাসীর নতুন সংযোজন বহি:বিশ্বের প্রথমহিউম্যান লাইব্রেরী। সেখানে লেখক শামীম আজাদ, ডাক্তার আতিকুজ্জামান, ডা: কেয়া রোজারিও, জাহানারা খান বীনা নিজেরাই গ্রন্থ হিসাবে উপস্থিত হন। যা বই মেলায় নতুন মাত্রা যোগকরে। ব্ই মেলায় ছিল স্বপন মাঝির লেখা ও সালমা রহমান মিনুর পরিচালনায় ভাষার উপর একটি শিক্ষনীয় নাটিকা “উল্টোরথ“। বই মেলায় সামিরা আব্বাসীর পরিকল্পনায় ছিল গীতি আলেখ্যসেখানে অংশগ্রহন করেন দিপু খান,আতিকুর রহমান, ফারহানা বাতেন,জাহানারা খান বিনা, কেয়া রোজারিও, আওয়াল হেলাল, পৃতি হেলাল, পাপ্পু রহিম,আব্দুল বাতেন ও সোহাগ উদ্দিন। ছিললন্ডন থেকে আগত বিশিষ্ট লেখিকা অধ্যাপিকা শামীম আজাদের ষ্টোরি টেলিং, ১৭ জন নতুন প্রজন্ম সেখানে অংশ গ্রহন করেন । গুনি জন সম্মামনা প্রদান করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নিউজ প্রেজেন্টার বেগম আজমান হোসেন, লেখিকা শামীম আজাদ ও সেলিম জাহান কে। ভাষা আন্দোলনের উপর রচনা প্রতিযোগিতায় ১২ জন বিজয়ী নতুন প্রজন্ম দের নিয়ে এই অনুষ্টানে আত্বপ্রকাশ করল বাংলা বুক ক্লাব। রচনা প্রতিযোগীতর প্রথম পুরষ্কার স্পন্সর করেন মোস্তফা জামান আব্বাসী ও অন্যান্য পুরষ্কার স্বন্সর করে ঢাকা ক্লাব ফ্লোরিডা। ইরিন খানের কোরিওগ্রাফিতে “কারার ওই লৌহকপাট“ ও , মীম হোসেইনের কোরিওগ্রাফিতে “মম চিত্তে“ ছিল চম্যকার পরিবেশনা।

বই মেলায় চলাকালিন মহান একুশের ভাষা আন্দোলনের স্মরনে অস্থায়ী শহিদ মিনারে ফ্লোরিডার সব সংগঠন পুষ্প স্তবক প্রদান করেন । সব সংগঠন লাইন ধরে শহিদ বেদীতে ফুল প্রদান করেন। ঢাকা ক্লাবের দিপু খান ও আতিকুর রহমান এবং শিল্পী সমাজের সামিরা আব্বাসীর সমন্বিত প্রচেষ্টায় বই মেলাটা ছিল সাজানো গোছালো একটি পরিচছন্ন আয়োজন। বয়ন্টন স্কুলের উন্মক্ত স্থানে বই মেলা চলাকালিন বৃষ্টির জন্য সামান্য সময় অনুষ্টানে বিঘ্ন ঘটলেও উপস্থিত প্রবাসীরা বিকেল চার টা ধেকে রাত সাড়ে দশটা পযন্ত ছিলেন । বই মেলার শুরুতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয় , তখন ষ্টেজে উপস্থিত ছিলেন বয়ন্টন বীচ সিটির মেয়র ষ্ঠিভ গ্রান্ট।

·কনভেনর ডাক্তার সালা্হ উদ্দিন আহমেদ তার সংক্ষিপ্ত বক্তব্যে, সকল ফ্লোরিডাবাসী কে ধন্যবাদ জানান এবং আগামীতে আরও বড় আকালে বই মেলা করার ঘোষনা প্রদান করেন। সভাপতির ব্ক্তব্য সেলিম জাহান বলেন, বাংলা ভাষাটা আমাদের আহংকার। আজ সময়ের প্রয়োজনে আমার বিদেশে বসে ও উপলব্দি করছি ভাষাটা রক্ষা করা কতটা জরুরী। অন্যান্য যে কোন গোষ্টির চেয়ে বাংলাদেশীদের আহংকার করার একটি বিষয়। তা হল আমারা রক্ত দিয়ে ভাষা পেয়েছি।

বিশেষ অতিথি অধ্যাপক শামীম আজাদ বলেন, বাংলা ভাষাটা আমাদের ও নতুন প্রজন্মের মাধ্যমেই টিকে থাকবে। বিশ্ববাসীকে এ্ই বাংলা ভাষাকে আমাদের পরিচয় করিয়ৈ দিতে হবে। আমাদের আরও যত্ন বান হতে হবে ভাষাটাকে যেন আমরা অবহেলা না করি।
ফ্লোরিডা বই মেলায় প্রবাসিরা বিভিন্ন ষ্টল থেকে বই সংগ্রহ করেন। তবে প্রবাসীদের বই য়ের চাহিদা মেটানোর জন্য আরও বেশী বইয়ের ষ্টলের উপস্থিতি প্রয়োজন বলে অনেকে মন্তব্য করেন। সাউথ ফ্লোরিডায় বসবাসরত কয়েক হাজার প্রবাসী বই মেলায় উপস্থিত হয়ে মেলাটাকে সফল করেন। ঢাকা ক্লাবের দিপু খান ও শিল্পী সমাজের সামিরা আব্বাসীকে অনেকে ধন্যবাদ দেন সুন্দর ও সফল বই মেলা উপহার দেয়ায়।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী