ফ্লোরিডায় বাংলাদেশ কন্সুলেট চালু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: আড়াই যুগেরও বেশি সময় আগে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্র সফরের সময় শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চালু হলো বাংলাদেশ কন্সুলেট। স্থানীয় সময় বৃহস্পতিবার মায়ামিতে নতুন কন্সুলেট অফিসের উদ্বোধনের সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন বলেন, “শেখ হাসিনা যা বলেন তা করেন। প্রতিশ্রুতির বাস্তবায়নে শেখ হাসিনা তার বাবা বঙ্গবন্ধুর মতোই সাহসী একজন ব্যক্তিত্ব। এভাবেই তিনি নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে পরিণত করেছেন।” বিডিনিউজ 
তিনি আরও বলেন, “প্রবাসীরা হচ্ছেন একেকজন মাতৃভূমির রাষ্ট্রদূত। এছাড়া, করোনাকালেও তাদের পাঠানো অর্থে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা সম্ভব হয়। এজন্যে আমরা প্রবাসীদেরকে অভিবাদন জানাচ্ছি।”
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “পৃথিবীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে নিজস্ব ভবনে আমাদের দূতাবাস, কন্সুলেট স্থাপিত হয়েছে। এ ধারা সূচিত হয় জাতিরজনক বঙ্গবন্ধুর আমলে। এরপর আবারও শুরু হয়েছে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবার পর। আমরা আশা করছি, বাংলাদেশে বিনিয়োগের অপূর্ব পরিবেশ বিরাজ করছে, তা এই ফ্লোরিডার ব্যবসায়ী-শিল্পপতিরাও লুফে নিবেন।”
দীর্ঘদিন যাবত ফ্লোরিডায় বাংলাদেশ কন্স্যুলেট জেনারেলের অফিসের দাবি ছিল। এবং শেখ হাসিনা এখানকার প্রবাসীদের ২৭ বছর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই দাবি পূরণের।
তারই বাস্তবায়ন ঘটায় কমিউনিটির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান বঙ্গবন্ধু কন্যার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে এ সংবাদদাতাকে বলেন, “এ অঞ্চলের প্রবাসীদের বিশেষ এক টান রয়েছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। তারই পুরস্কার পেলাম আমরা। টেক্সাস, মিশিগান, জর্জিয়াতেও কন্সুলেট অফিস স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলে জানা গেছে।”
ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ছাড়া মায়ামির আশপাশের কয়েকটি সিটির মেয়র শুভেচ্ছা বক্তব্য দেন।
কন্সুলেট উদ্বোধনের আনুষ্ঠানিকতা শুরু হয় ৭৬০ নর্থওয়েস্ট, ১০৭ অ্যাভিনিউতে অবস্থিত অ্যাপার্টমেন্ট ভবনের ৩২০ নম্বর স্যুইটে ফিতা কাটার মধ্য দিয়ে।
প্রসঙ্গত, নতুন এ কন্সুলেটের দায়িত্ব পালনের জন্য কয়েক মাস আগেই ইকবাল আহমেদকে কন্সাল জেনারেল হিসেবে নিয়োগ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
তিনি সামগ্রিক অবস্থার আলোকে মায়ামিকে বেছে নেন অফিস স্থাপনের জন্যে।
এর আগে ওয়াশিংটন ডিসি থেকে মায়ামিতে পৌঁছালে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা পররাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
নেতাদের মধ্যে ছিলেন, আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান, মুজিবউদ্দিন, আইনজীবী জহীর, নান্নু আহমেদ, নাফিজ জুয়েল, আনোয়ার খান দিপু, লেবু চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা ইফজাল চৌধুরী, জামাল হোসেন এবং সমাজ-সংগঠক ডেমক্র্যাটিক পার্টির নেতা জুনায়েদ আকতার।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের