ফ্লোরিডায় ব্যারিস্টার কাজলের স্ত্রী ফরিদার দাফন
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : ফ্লোরিডাস্থ আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট ব্যারিস্টার মনির হোসেন কাজলের স্ত্রী ফরিদা হোসেন গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল চল্লিশ বছর। কাজলের স্ত্রী ফরিদা হোসেন দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত মায়ামী মেমরিয়্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যে ৬টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ পুত্র এবং এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ২৭ নভেম্বর তাকে দাফন করা হয় মায়ামী মুসলিম গোরস্থানে। দাফনের আগে অনুষ্ঠিত জানাযায় ৭ শতাধিক মুসল্লী অংশ নেন এবং তার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কাজল ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, ফরিদা হোসেন গত ১০ বছর যাবত ব্রেস্ট ক্যানাসারে ভূগছিলেন। তার ক্যান্সার নিয়ন্ত্রনে থাকলেও তিনি মারা গেছেন নিউমিনিয়ায় আক্রান্ত হয়ে। মরহুমা ফরিদা হোসেন অত্যন্ত বিনয়ী পরোপকারী ও অনেক মহৎ কাজের সাথে জড়িত ছিলেন। মরহুমার মৃত্যুর পর বিপুল সংখ্যক প্রবাসী মরহুমাকে শেষবারের মতো দেখার জন্য হাসপাতালে ভিড় জমায়।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK