Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় মাঝরাতে মসজিদে আগুন

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: September 13, 2016 | 4:23 PM

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রোববার মাঝরাতে একটি মসজিদে আগুন দেয়া হয়৷ প্রায় পাঁচ ঘণ্টা পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়৷ এটি ‘হেট ক্রাইম’ হতে পারে বলে মনে করছে পুলিশ৷
গত জুন মাসে ফ্লোরিডার একটি নাইট ক্লাবে হামলা চালান ওমর মতিন নামে এক ব্যক্তি৷ ওই ঘটনায় ৪৯ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছিলেন৷ মতিন ঐ মসজিদে যাওয়া আসা করতেন বলে জানা গেছে৷ সে কারণে মসজিদে হামলা হয়ে থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় মুসলিম নেতারা৷
নাইট ক্লাবে হামলার পর থেকেই স্থানীয় মুসলিম সম্প্রদায়ের ওপর ও মসজিদে হামলার হুমকি দেয়া হচ্ছে বলে জানান ‘কাউন্সিল অন অ্যামেরিকান-ইসলামিক রিলেশন্স’ এর ফ্লোরিডার মুখপাত্র উইলফ্রেডো আমর রুইজ৷ তিনি বলেন, ‘‘শুরুর দিকে হুমকিমূলক ভয়েসমেল আসত৷ পরে নামাজিদের লক্ষ্য করে পানি ছোঁড়া হয়েছে৷ এছাড়া ফজরের নামাজ পড়তে আসা একজনকে মারধরও করা হয়েছে৷”
স্থানীয় পুলিশের প্রকাশ করা ভিডিওতে, রবিবার মাঝরাতের কিছুক্ষণ আগে এক ব্যক্তিকে মসজিদে আগুন দিতে দেখা যাচ্ছে৷ ঐ ব্যক্তি সম্পর্কে তথ্য পেতে পুলিশ ভিডিওটি প্রকাশ করেছে৷

সেন্ট লুসি কাউন্টি পুলিশের মুখপাত্র ডেভিড টম্পসন বলেছেন, ‘‘আগুন লাগানোর সময়কাল বিবেচনা করে মনে হচ্ছে এটি ‘হেট ক্রাইম’ হতে পারে৷” উল্লেখ্য, রবিবার ছিল নাইন ইলেভেনের ১৫ বছর পূর্তি৷ আর সোমবার ঈদের দিন৷ রবিবার মাঝরাতে লাগানো আগুন নেভে সোমবার সকালে৷
এদিকে, ‘ইসলামিক সেন্টার অফ ফোর্ট পিয়ার্স’ এর সহকারি ইমাম হামাদ রহমান বলেছেন, ‘‘মসজিদে আগুন লাগানোর ঘটনায় আমাদের প্রায় ১০০ জন সদস্য ব্যথিত ও আতংকিত৷” তবে মসজিদটি পুনরায় সংস্কার করা হবে বলেও জানান তিনি৷ সূত্র : ডয়েচে ভেলে/নয়া দিগন্ত

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ