Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় লেকে বিমান বিধ্বস্ত, ৫ আরোহীর সবাই নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 142 বার

প্রকাশিত: March 9, 2019 | 1:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফ্লোরিডায় ছোট আকৃতির একটি বিমান বিধ্বস্ত হয়ে
বিমানটির পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন। এরইমধ্যে মরদেহগুলো উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শুক্রবার ৮ মার্চ বিকেল সাড়ে ৩টা নাগাদ দুই ইঞ্জিনের একটি এয়ারক্রাফট বিধ্বস্ত হলে প্রাণহানির এ ঘটনা ঘটে।

সংবাদ মাধ্যম জানিয়েছে, ফ্লোরিডার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লেক ওক্কিচব্বিতে সৈকত থেকে ৪০০ মিটার দূরে প্লেনটি বিধ্বস্ত হয়। এতে প্লেনের ৫ আরোহীর সবাই নিহত হন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, টাম্পা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্লেনটি দক্ষিণাঞ্চলীয় পাহোকিতে যাচ্ছিলো।

পাম বিচ কাউন্টি শেরিফ অফিস থেকে নিহত পাঁচজনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এফএএ’র সঙ্গে যৌথভাবে তদন্ত শুরু করেছে।

ফ্লোরিডার সবচেয়ে বড় লেক হিসেবে পরিচিত স্বচ্ছজলের লেক ওক্কিচব্বি। ৩৫ মাইল দীর্ঘ
যার সৈকত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV