Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় শক্তিশালী ঘূর্ণিঝড় আরমার গর্জন, প্রার্থনার আহ্বান গভর্নরের

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: September 10, 2017 | 3:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আটলান্টিকের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে অন্যতম আরমা রবিবার সকালে ফ্লোরিডার দ্বীপ ফ্লোরিডা কিজ-এ আঘাত হেনেছে। ঘণ্টায় ২১৫ কিলোমিটার গতিতে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এরপর ঘূর্ণিঝড়টি ফ্লোরিডার মূল ভূখণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে ভারী বর্ষণে মিয়ামিতে বন্যা দেখা দিয়েছে। ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাসে সাগরের পানি উঠে আসছে সমতলে। আশঙ্কা করা হচ্ছে জলোচ্ছ্বাস ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি হতে পারে। এই অবস্থায় ফ্লোরিডার গভর্নর তাদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার পুর্বাভাসে ভয়ংকর জলোচ্ছ্বাসের আশঙ্কার কথা জানিয়েছে। ৫৭ বছরের যুক্তরাষ্ট্রের আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে আরমা। এরই মধ্যে ঘূর্ণিঝড়টি ৪ নম্বর ক্যাটাগরিতে পৌঁছে গেছে। উপকূলের বিভিন্ন স্থানে প্রবল বাতাসে ১৫ ফুট পর্যন্ত পানি উঠে আসছে। ঘূর্ণিঝড়ে ফ্লোরিডা কিজ দ্বীপে ভূমিধস হয়েছে। ফ্লোরিডার সবচেয়ে বড় বিদ্যুৎ কোম্পানির মতে রাজ্যটির প্রায় ১৩ লাখ ৫০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আরমার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের তৃতীয় জনবহুল এই রাজ্যটি দেশটির অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখে। ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের অন্যতম পর্যটন এলাকা।

হারিকেন সেন্টার জানিয়েছে, সকাল ৯টায় ফ্লোরিডা কিজ-এ আঘাতে হানে আরমা। এরপর তা ফ্লোরিডার টাম্পা ও সেন্ট পিটার্সবুগের দিকে এগিয়ে যাচ্ছে। পূর্বাভাসে আশঙ্কা করা হয়েছে, আরমার আঘাতে ফ্লোরিডার বিশাল এলাকাজুড়ে টর্নেডো বয়ে যেতে পারে। জলোচ্ছ্বাসের কারণে সমুদ্রের পানি স্বাভাবিক উচ্চতার চেয়ে তিন ফুট বেশি রয়েছে।

ফ্লোরিডার দিকে ধেয়ে আসার আগে আরমা ক্যারাবিয়ান অঞ্চলে বেশ কয়েকটি দ্বীপে আঘাত হানে। এ পর্যন্ত আক্রান্ত এলায় প্রায় ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ফ্লোরিডাতে ১ ব্যক্তি নিহত হয়েছেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। জরুরি সেবার কর্মীরা জানিয়েছেন, তীব্র বাতাসের মধ্যে গাড়ি চালানোর সময় ট্রাক উল্টে গেলে ওই ব্যক্তি নিহত হয়েছেন।

কর্মকর্তারা বাতাসের চেয়ে জলোচ্ছ্বাসে পানি বৃদ্ধি নিয়ে বেশি উদ্বেগে রয়েছেন। ফেডারেল এমারজেন্সি ম্যানেজমেন্ট অ্যাজেন্সির প্রশাসক ব্রক লং এক সাক্ষাৎকারে বলেছেন, জলোচ্ছ্বাসের ফলে অনেক মানুষ প্রাণ হারাতে পারেন এবং ক্ষয়ক্ষতি হবে।

ফ্লোরিডার মোট জনসংখ্যা ৩০ শতাংশ প্রায় ৬৩ লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে অনেকেই আশ্রয়কেন্দ্রে যাননি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫টি রাজ্যের গভর্নরদের সঙ্গে আলোচনা করেছেন। ফ্লোরিডার পাশাপাশি আলাবামা, জর্জিয়া, সাউথ ক্যারোলিনা ও টেনেসির গভর্নরদের সঙ্গে ট্রাম্প কথা বলেছেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। সূত্র: রয়টার্স, বিবিসি, সিএনএন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ