Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় শিক্ষিকার যৌন লালসার শিকার ১৪ বছরের ছাত্র

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: March 2, 2018 | 12:40 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শিক্ষিকার যৌন লালসার শিকার হয়েছে ১৪ বছরের এক ছাত্র। মাত্র ১৪ বছর বয়সী ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলার কারণে ২৬ বছর বয়সী এক স্কুলশিক্ষিকা স্টেফানি পিটারসনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞানের একজন শিক্ষিকা। বুধবার ফ্লোরিডার নিউ স্মিরনা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ওই ছাত্রটি তার পিতামাতার কাছে সব ফাঁস করে দেয়। সে ৮ম গ্রেডের একজন ছাত্র।তার পিতামাতার কাছে জানিয়ে দেয় যে, শিক্ষিকা পিটারসন একজন বিবাহিত নারী। তিনি তাকে মাঝে মধ্যেই তাকে রাত ১১টার দিকে তার বাড়ি থেকে গাড়িতে তুলে নিয়ে যেতেন। এরপর কয়েক ঘণ্টা একান্তে সময় কাটাতেন তিনি। ওই ছাত্রটি আরো বলেছে, ওই শিক্ষিকা তাকে নিজের নগ্ন ছবি পাঠাতেন। তাকে কিনে দিতেন মারিজুয়ানা। ওই ছাত্রটি তার পিতামাতাকে আরো বলেছে, তার পড়াশোনার গ্রেডের অবনতি হয়েছে। এর কারণ, ওই শিক্ষিকার সঙ্গে তার শারীরিক সম্পর্ক। এসব অভিযোগে ওই শিক্ষিকার এখন জায়গা হয়েছে কাউন্টি জেলে। ওই এলাকার ভোলুসিয়া কাউন্টি শেরিফের অফিস তাকে গ্রেপ্তারের কথা ফেসবুক মারফত জানিয়েছেন। ঘটনা নিয়ে তদন্ত হয়েছে। তাতে দেখা গেছে, গত নভেম্বরে ওই বালকের সঙ্গে এমন অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন ওই শিক্ষিকা। তবে  এই একটিমাত্র বালকই তার শিকারে পরিণত হয়েছে, নাকি আরো আছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনই। এমন অভিযোগ ওঠার পর স্কুলের চাকরি থেকে পদত্যাগ করেছেন শিক্ষিকা পিটারসন। তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, শিক্ষিকা পিটারসন বিবাহিতা। স্বামীর নাম ব্রান্ডন। তিনি অগ্নিনির্বাপককর্মী। ২০১৫ সালে তাদের বিয়ে হয়।কোনো সন্তান নেই। স্ত্রী পিটারসনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে উভয়েই নিজেদের একাউন্ট মুছে দিয়েছে সামাজিক মিডিয়া থেকে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ