Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় হারিকেনের তান্ডব : বাংলাদেশীরা নিরাপদে

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: October 8, 2016 | 10:57 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : হারিকেন ম্যাথিউ আঘাত হানার ২৪ ঘন্টা আগেই সৃষ্ট ঝড়ো হাওয়ায় ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাংলাদেশী অধ্যুষিত মায়ামি-ডেড, ব্রাউয়ার্ড এবং পামবীচ কাউন্টির লক্ষাধিক বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১২টার পর ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি ও ‘বাই ন্যাশনাল চেম্বার অব কমার্স’র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান এ সংবাদদাতাকে জানান, ‘পরিচিত সকলেই এখন নিরাপদ অবস্থানে চলে এসেছি। সমগ্র রাজ্যে জরুরী অবস্থা ঘোষণা করার পর দোকান-পাট শক্তভাবে আটকে রেখে সপরিবারে অন্যত্র পাড়ি জমিয়েছেন প্রবাসীরাও। দক্ষিণ ফ্লোরিডা এখন ভুতুরে জনপদে পরিণত হয়েছে। স্থানীয় পুলিশ এবং ন্যাশনাল গার্ডের সদস্যরা টহল দিচ্ছে। অন্য কাউকে বাইরে দেখা যাচ্ছে না।’
আতিক জানান, ‘বাংলাদেশীরা এখন পর্যন্ত নিরাপদেই রয়েছেন। তবে সমগ্র এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ায় কারো সাথে টেলিফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। কেউই চাচ্ছেন না তার সেল ফোনের চার্জ শেষ করতে।’ দক্ষিণ ফ্লোরিডায় ৩০ হাজারের অধিক বাংলাদেশী রয়েছেন।
ন্যাশনাল হারিকেন সেন্টার সূত্রে বলা হয়েছে, জরুরী কর্মী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। হারিকেনের তীব্রতা কেটে যাবার সাথে সাথে অর্থাৎ ঘন্টায় ৩৫ মাইলের কম গতিতে আসার পর তারা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনস্থাপনের কাজ শুরু করবে। আশংকা করা হচ্ছে সেন্ট্রাল এবং নর্থ ফ্লোরিডায় ২৫ লাখের অধিক বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়বে। স্থানীয় সময় শুক্রবার ভোর রাত একটায় আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে, ১৩৫ মাইল বেড়ে ঝড়ো হাওয়া বইছে। ৪ নম্বর ক্যাটাগরির ম্যাথিউ বর্তমানে পূর্ব-পূর্বদক্ষিন এলাকার গভীর সমুদ্রের ৫০ মাইলের মধ্যে রয়েছে।
ইতিমধ্যেই হারিকেন আঘাত হানতে পারে এমন এলাকা থেকে ১৫ লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যাবার নির্দেশ জারি করেছে অঙ্গরাজ্য গভর্ণর রীক স্কট।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV