Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় ২৬তম এশিয়ান ফুড ট্রেড ফেয়ার এন্ড কালচারাল শো

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: March 18, 2019 | 7:15 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়েষ্টপাম বীচ, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র: ভারতের সারেগামাপা’র তারকা শিল্পী রেূপালী জাগ্গার গানের তালে তালে নেচে গেয়ে আনন্দের মধ্য দিয়ে সমাপ্ত হল ২৬তম এশিয়ান ট্রেড ফুড ফেয়ার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। তিনদিনব্যাপী আয়োজিত এই ২৬তম এশিয়ান ট্রেড ফুড ফেয়ার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৫ মার্চ শুক্রবার গ্র্যান্ডগালা রেডটাই ডিনারের মধ্যে দিয়ে শুরু হয় যুক্তরাষ্ট্রের সানসাইন ষ্টেট নামে খ্যাত ফ্লোরিডার ওয়েষ্ট পাম বীচ শহরের রামাদা হোটেল বলরুমে। ১৬ মার্চ শনিবার অনুষ্ঠানের মুল মঞ্চে ২৬তম এশিয়ান ফুড ট্রেড ফেয়ার এন্ড কালচারাল শো’র উদ্বোধন করেন ওয়েষ্ট পামবীচ শহরের মেয়র জেরি ময়ো।


এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ এমরান, সভাপতি এম রহমান জহির, কনভেনার আরিফ আহমেদ আশরাফ, চেয়ারম্যান আলমগীর কবির, সেক্রেটারি রেজাউল ইসলাম রেজা, উপদেষ্টা এমরানুল হক চাকলাদার, ফোবানা এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি জাকারিয়া চৌধুরী, ফোবানা সম্মেলন ২০১৯ এর সদস্য সচিব আবীর আলমগীর, লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ, উপদেষ্টা মনজুরুল আলম শাহীন, আবুল বাশার ভুঁইয়া, আমীর আলী, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আশফাকুল নোমান, এবিএম মোস্তফা, সাংবাদিক আবু তাহের প্রমুখ।


বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার আয়োজনে অনুষ্ঠিত ২৬তম এশিয়ান ফুড ট্রেড এন্ড কালচারাল ফেয়ারের উদ্বোধনী দিনে ফ্লোরিডা সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে আগত প্রায় পঁয়ত্রিশটি সংগঠন দলীয় ও একক নাচ গান পরিবেশন করেন। বাংলাদেশ থেকে আমন্ত্রীত ক্লোজআপ শিল্পী নওরিন এবং ইন্ডিয়ান আইডলের জনপ্রিয় শিল্পী পূর্বা মন্ত্রী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন।


শনিবার দুপুর থেকেই অনুষ্ঠানের মুল মঞ্চে বিরামহীন একটানা জমজমাট পরিবেশন করা সাংস্কৃতিক অনুষ্ঠান। চোখ ধাঁধানো মন মাতানো সাংস্কৃতিক পরিবেশনায় পুরো অনুষ্ঠান হয়ে উঠে আনন্দবাড়ী। মনোমুগ্ধকর এই ২৬তম এশিয়ান ট্রেড ফেয়ারে ফ্লোরিডার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্রা সুলতানার নির্দেশনা ও পরিচালনায় ফ্লোরিডা ইয়ুথ গ্রুপের অংশগ্রহনে পরিবেশন করা হয় বিশেষ পরিবেশনা যা অনুষ্ঠানের মাত্রাকে আরো ব্যাপক করে তোলে। অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার শিল্পীদের ’জয় বাংলা, বাংলা জয়’ গানে দর্শক শ্রোতারা অভিভুত হয়ে পড়ে।


অনুষ্ঠানের মুল ষ্টেজে দুপুর থেকে নানা রকমের নানা দেশের নাচ গান ও বিশেষ পরিবেশনায় পুরো অনুষ্ঠান ছিল জমজমাট এবং অভৌতপুর্ব। প্রচন্ড করতালির মধ্যে দিয়ে দর্শকরা পুরো অনুষ্ঠামালা উপভোগ করেন। অনুষ্ঠানের প্রথম দিনের শেষপর্বে ইন্ডিয়ান আইডলের জনপ্রিয় শিল্পী পূর্বা মন্ত্রীর গানের তালেতালে দর্শক শ্রোতারা নেচে গেয়ে আনন্দ ফুর্তী করে প্রায় মধ্যরাতে ঘরে ফিরে যান।


অনুষ্ঠানের দ্বিতীয় দিনের মুল আকর্ষন ছিল ভারতীয় শিল্পী বিশ্বজিৎ ও সারেগামাপা’র শিল্পী রূপালী জাগ্গা। অনুষ্ঠানের শেষদিন দুপুর বারোটা থেকেই অনুষ্ঠানের মুল মঞ্চে শুরু হয় অনুষ্ঠামালা। এবিএম মোস্তফার উপস্থাপনায় এইদিন অনুষ্ঠানের ষ্পন্সর, কমিউনিটি ব্যক্তিত্বের মাঝে সম্মাননা রিকগনিশন অ্যাওয়ার্ড তুলে দেন আয়োজক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার নেতৃবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে ফ্লোরিডা কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ ওসমান চৌধুরী ও সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মদ এমরানকে লাইফটাইম অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোবানা এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি জাকারিয়া চৌধুরী ও ফোবানা সম্মেলন ২০১৯ এর সদস্য সচিব মিডিয়া ব্যক্তিত্ব আবীর আলমগীর। নেতৃবৃন্দ আগামী আগষ্ট ৩১, ৩১ এবং ১ সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ৩৩তম ফোবানা সম্মেলনে অংশগ্রহন করার জন্য সবাইকে আমন্ত্রন জানান।


দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর মধ্যে উল্লেখ্য, চায়নিজ নৃত্য, ভিয়েতনাম নৃত্য, জাপানী নৃত্য, কোরিয়ান নৃত্য, ইন্দোনেশিয়ান ব্যালেন্স নৃত্য, মধ্যপ্রাচ্যের নৃত্য, জাপানিজ ড্রামিং, চাইনিজ কুংফু, চাইনিজ লায়ন, চাইনিজ ড্রাগন, চাইনিজ এক্রোব্যাট, পলোনেশিয়ান হলো নৃত্য, ইরানী নৃত্য, বাংলাদেশী লোকজ নৃত্য, ভারতীয় ক্লাসিক্যাল, সেমি ক্ল্যাসিক্যাল, বলিউড, ভাংড়া ইত্যাদি নানা পরিবেশনা যা দর্শকদেরকে মুগ্ধ করে প্রতিমুহুর্তে। অনুষ্ঠানমালা উপস্থাপনার দায়িত্বে ছিলেন মাইশা, নতিফা, বৃষ্টি, নাভিন, কবিতা, জানভি, সীমান্ত এবং এবিএম মোস্তফা।


অনুষ্ঠানে প্রায় একশটির মত বিভিন্ন ষ্টল বসে। এশিয়ার বিভিন্ন ধরনের খাবারের দোকান সহ শাড়ী চুড়ি গয়না খেলনা সহ শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা সহ অন্যান্য আয়োজনে ছিল ভরপুর মেলা প্রাঙ্গন। এছাড়া দূতাবাসের প্রথম সচিব আশফাকুল নোমানের নেতৃত্বে কনস্যুলার সার্ভিস দুদিনব্যাপী মেলা প্রাঙ্গনে ফ্লোরিডা প্রবাসীদের পাসপোর্ট ভিসা সহ নানা বিষয়ে বিভিন্ন ধরনের সেবা প্রদান করেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার আয়োজনে অনুষ্ঠিত ২৬তম এশিয়ান ট্রেড ফুড ফেয়ার এন্ড কালচারাল শোর গ্র্যান্ড স্পন্সর উৎসব ডট কম। এছাড়া অনুষ্ঠানে এনটিভি উত্তর আমেরিকা, টাইম টেলিভিশন এবং অনলাইন মিডিয়া পার্টনার হিসাবে ছিল খবর ডট কম এবং ফ্লোরিডা বাংলা ডট কম।
তিনদিনব্যাপী আয়োজিত এই উৎসবে বিশে^র প্রায় ৩৫টি দেশের প্রতিনিধিরা তাদের দেশীয় সামগ্রী খাদ্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এছাড়া ২৬তম এশিয়ান ফুড ট্রেড ফেয়ার এন্ড কালচারাল শো উপলক্ষে বিশেষ ম্যাগাজিন প্রকাশ করা হয়।

ফ্লোরিডায় দু’দিনব্যাপী এশিয়ান ফুড ট্রেড এন্ড কালচারাল ফেয়ারের ২৬তম আসরের প্রথম দিন

ওয়েষ্ট পামবীচ, ফ্লোরিডা: যুক্তরাষ্ট্রের সানসাইন সিটি নামে খ্যাত ফ্লোরিডার ওয়েষ্ট পামবীচ শহরের সাউথ ফ্লোরিডা ফেয়ারগ্রাউন্ডে শুরু হয়েছে দু’দিনব্যাপী এশিয়ান ফুড ট্রেড এন্ড কালচারাল ফেয়ারের ২৬তম আসর। ওয়েষ্ট পামবীচ শহরের মেয়র জেরি ময়ো দু’দিনব্যাপী এশিয়ান ফুড ট্রেড এন্ড কালচারাল ফেয়ারের উদ্বোধন করেন।


এ সময় মঞ্চে উপস্থিত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ এমরান, সভাপতি এম রহমান জহির, কনভেনার আরিফ আহমেদ আশরাফ, চেয়ারম্যান আলমগীর কবির, সেক্রেটারি রেজাউল ইসলাম রেজা, উপদেষ্টা এমরানুল হক চাকলাদার, ফোবানা এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি জাকারিয়া চৌধুরী, ফোবানা সম্মেলন ২০১৯ এর সদস্য সচিব আবীর আলমগীর, লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ, উপদেষ্টা মনজুরুল আলম শাহীন, আবুল বাশার ভুঁইয়া, আমীর আলী, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আশফাকুল নোমান, এবিএম মোস্তফা, সাংবাদিক আবু তাহের প্রমুখ।
বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার আয়োজনে অনুষ্ঠিত ২৬তম এশিয়ান ফুড ট্রেড এন্ড কালচারাল ফেয়ারের উদ্বোধনী দিনে ফ্লোরিডা সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে আগত প্রায় পঁয়ত্রিশটি সংগঠন দলীয় ও একক নাচ গান পরিবেশন করেন। বাংলাদেশ থেকে আমন্ত্রীত ক্লোজআপ শিল্পী নওরিন এবং ইন্ডিয়ান আইডলের জনপ্রিয় শিল্পী পূর্বা মন্ত্রী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন।
শনিবার দুপুর থেকেই অনুষ্ঠানের মুল মঞ্চে বিরামহীন একটানা জমজমাট পরিবেশন করা সাংস্কৃতিক অনুষ্ঠান। চোখ ধাঁধানো মন মাতানো সাংস্কৃতিক পরিবেশনায় পুরো অনুষ্ঠান হয়ে উঠে আনন্দবাড়ী। মনোমুগ্ধকর এই ২৬তম এশিয়ান ট্রেড ফেয়ারে ফ্লোরিডার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্রা সুলতানার নির্দেশনা ও পরিচালনায় ফ্লোরিডা ইয়ুথ গ্রুপের অংশগ্রহনে পরিবেশন করা হয় বিশেষ পরিবেশনা যা অনুষ্ঠানের মাত্রাকে আরো ব্যাপক করে তোলে। অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার শিল্পীদের ’জয় বাংলা, বাংলা জয়’ গানে দর্শক শ্রোতারা অভিভুত হয়ে পড়ে।
অনুষ্ঠানের মুল ষ্টেজে দুপুর থেকে নানা রকমের নানা দেশের নাচ গান ও বিশেষ পরিবেশনায় পুরো অনুষ্ঠান ছিল জমজমাট এবং অভৌতপুর্ব।
প্রচন্ড করতালির মধ্যে দিয়ে দর্শকরা পুরো অনুষ্ঠামালা উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর মধ্যে উল্লেখ্য, চায়নিজ নৃত্য, ভিয়েতনাম নৃত্য, জাপানী নৃত্য, কোরিয়ান নৃত্য, ইন্দোনেশিয়ান ব্যালেন্স নৃত্য, মধ্যপ্রাচ্যের নৃত্য, জাপানিজ ড্রামিং, চাইনিজ কুংফু, চাইনিজ লায়ন, চাইনিজ ড্রাগন, চাইনিজ এক্রোব্যাট, পলোনেশিয়ান হলো নৃত্য, বাংলাদেশী লোকজ নৃত্য, ভারতীয় ক্লাসিক্যাল, সেমি ক্ল্যাসিক্যাল, বলিউড, ভাংড়া ইত্যাদি নানা পরিবেশনা যা দর্শকদেরকে মুগ্ধ করে প্রতিমুহুর্তে। অনুষ্ঠানমালা উপস্থাপনার দায়িত্বে ছিলেন মাইশা, নতিফা, বৃষ্টি, নাভিন, কবিতা, জানভি, সীমান্ত এবং এবিএম মোস্তফা।
অনুষ্ঠানে প্রায় একশটির মত বিভিন্ন ষ্টল বসে। এশিয়ার বিভিন্ন ধরনের খাবারের দোকান সহ শাড়ী চুড়ি গয়না খেলনা সহ শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা সহ অন্যান্য আয়োজনে ছিল ভরপুর মেলা প্রাঙ্গন। এছাড়া দূতাবাসের প্রথম সচিব আশফাকুল নোমানের নেতৃত্বে কনস্যুলার সার্ভিস দিনভর মেলা প্রাঙ্গনে ফ্লোরিডা প্রবাসীদের পাসপোর্ট ভিসা সহ নানা বিষয়ে বিভিন্ন ধরনের সেবা প্রদান করেন।
অনুষ্ঠানের প্রথম দিনের শেষপর্বে ইন্ডিয়ান আইডলের জনপ্রিয় শিল্পী পূর্বা মন্ত্রীর গানের তালেতালে দর্শক শ্রোতারা নেচে গেয়ে আনন্দ ফুর্তী করে প্রায় মধ্যরাতে ঘরে ফিরে যান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV