‘ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ট্রেড এ্যান্ড কালচারাল এক্সপো’তে স্বীকৃতি পেলেন বাংলাদেশী আমেরিকান আতিক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ট্রেড এ্যান্ড কালচারাল এক্সপো’তে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন বাংলাদেশী-আমেরিকান ব্যবসায়ী-সংগঠক আতিকুর রহমান আতিক। ৫ নভেম্বর মঙ্গলবার আতিককে ঐ আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবের হোস্ট ‘ব্রাউয়ার্ড কাউন্টি কমিশনার’ অফিসের ভাইস মেয়র ড্যালে ভি.সি. হোলনেস এবং পাওলা আইজ্যাক বারাইয়্যা বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। উল্লেখ্য, গত ৯ এবং ১০ অক্টোবর অনুষ্ঠিত ঐ আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশসহ ১৩২ দেশের স্টল দেয়া হয়। ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত সেমিনার-সিম্পোজিয়ামের পাশাপাশি এসব দেশের সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়। শুধু তাই নয়, পণ্যের পাশাপাশি এসব দেশের খাদ্য-স্টলও ছিল। অর্থাৎ বহুজাতিক এই উৎসবে ব্যবসা-বাণিজ্য প্রসারের পাশাপাশি সম্প্রীতির বন্ধন সুসংহত করার একটি প্রয়াসও পরিলক্ষিত হয়েছে।

আরো উল্লেখ্য, ৫২ দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের সমন্বয়ে ফ্লোরিডাভিত্তিক ‘বাই-ন্যাশনাল চেম্বার অব কমার্স’র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে আতিকুর রহমান বরাবরই বাংলাদেশে বিনিয়োগে অপূর্ব সুযোগ সম্পর্কে সকলকে অবহিত করেন। বেশ কটি দেশের বিনিয়োগে আগ্রহীদের সাথেও তার দেন-দরবার চলছে বাংলাদেশে বিনিয়োগের কার্যকর প্রক্রিয়া অবলম্বনের। এনআরবি নিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests