Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

ফ্লোরিডা বই মেলা ৮ মার্চ, প্রধান অতিথি মেহের আফরোজ শাওন

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: February 19, 2020 | 1:05 AM

জুয়েল সাদত: আমেরিকার ফ্লোরিডায় ৮ মার্চ রবিবার ৩য় বারের মত অনুষ্ঠিত হচ্ছে ফ্লোরিডা বইমেলা। মেলাটি অনুষ্টিত হবে সাউথ ফ্লোরিডার লেক ওয়ার্থের কালচারাল সেন্টারে। দুপুর ২ ঘটিকা হতে রাত ৮ ঘটিকা পর্যন্ত চলবে।

ঢাকা ক্লাব অব ফ্লোরিডা আয়োজিত ৩ য় ফ্লোরিডা বইমেলা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট লেখক, কলামিস্ট ও আবৃত্তিকার ড. সুলতান সালাউদ্দিন, সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন শক্তিমান লেখক, উপস্থাপক ও সংগীত শিল্পী প্রকৌশলী সামিরা আব্বাসী। ৩ য় বই মেলার সমন্বয়কারী হিসাবে আছেন ওরলান্ডোর কমিউনিটি একটিভিস্ট সাংবাদিক জুয়েল সাদত। প্রধান অতিথি উপস্থিত থাকবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা মেহের আফরোজ শাওন।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন লেখিকা, সংগীত শিল্পী, সংবাদ পাঠিকা, আবৃত্তিকার ও নাট্যকার নাজমুন নাহার ইউনা। এছাড়া আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আমেরিকার মূলধারার রাজনীতিবিদ, কলামিস্ট এবং গীতিকার ও শিক্ষানুরাগী আহবায়ক কবি জুনায়েদ আক্তার। মেলাটি অনুষ্ঠিত হবে Culture Center, 414 Lake Avenue, Lake Worth, FL 33460। বই মেলায়, কবিতা, নাটক, আলোচনা, বইয়ের মোড়ক উন্মোচন, নাচ, গীতিনাট্য সহ নানান ভাবে উদযাপনের প্রস্তুুতি চলছে। থাকবে ছোটদের বই নিয়ে মুক্ত আলোচনা, সাথে একুশ উদযাপন এর জন্য শহিদ বেদীতে পুষ্প স্তবক অর্পন। সাউথ ফ্লোরিডার প্রায় অর্ধ শতাধিক সংগঠনের পক্ষ থেকে শহিদ বেদীতে ফুল দেয়া হবে।

বিস্তারিত জানতে হলে যোগাযোগ করুন, শামিরা আব্বাসী (৫৬১) ৪৫৯ ৪০০৪,, আহবায়ক কবি জুনায়েদ আখতার (৫৬১) ৯০৬ ৮৬৬০, সাধারণ সম্পাদক লেখিকা নাজমুন নাহার ইউনা, (৫৬১) ৩৭১ ৯২৮৯, মীম খান ৫৬১ ৩৪৯ ৭২৬০ এবং এরিনা খান ৫৬১ ৩৪৯ ৭২৬০। জুয়েল সাদাত ৪০৭ ৮৩২ ২৮৮২। বই মেলা উদযাপন কমিটির প্রধান উদ্বোক্তা ফার্মাসিস্ট আনোয়ারুল খান দিপু ফ্লোরিডার কমিউনিটি নেতৃবৃন্দ সহ বাংলাদেশি সকলের সহযোগিতা কামনা করেছেন। যোগাযোগ +561-313-4187, ইমেইল [email protected]

বই হউক প্রবাস জীবনের বন্ধু। ফ্লোরিডা বই মেলার অন্যতম সংগঠক দিপু ও জুয়েল সাদত উত্তর আমেরিকার সকল কবি সাহিত্যিক লেখকদের একটি ডায়রেক্টরী তৈরীর ঘোষনা দিবেন ৩ য় বই মেলায়। যে কেউ ইমেইল [email protected] এ তথ্য পাঠাতে পারেন।বই মেলায় উত্তর আমেরিকা ফ্লোরিডার কয়েকজন লেখককে সম্মামনা জানানো হবে। দিন ব্যাপী বই মেলায়, পরিবার পরিজন নিয়ে উপভোগ করার আহবান জানানো হয়েছে ঢাকা ক্লাবের পক্ষ থেকে। বই মেলায় বই সহ যে কোন ষ্টলের উন্মুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV