বই প্রকাশের বিষয়ে জন বোল্টনকে হোয়াইট হাউজ’র হুমকি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বই প্রকাশের বিষয়ে হোয়াইট হাউজ সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে আনুষ্ঠানিক হুমকি দিলো হোয়াইট হাউজ। বিষয়টির সঙ্গে জড়িত এক ব্যক্তি সিএনএনকে জানিয়েছেন, হোয়াইট হাউজ সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ‘দ্য রুম হোয়্যার ইট হ্যাপেন্ড : দ্য হোয়াইট হাউজ মেমইর’ প্রকাশ ঠেকাতে বধ্যপরিকর। সিএনএন
তবে হোয়াইট হাউজ এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেনি। বোল্টন আর তার প্রকাশকের মুখপাত্রও বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি। এমন সময় এই হুমকির কথা জানা গেলো যখন প্রেসিডেন্ট ট্রাম্প নিয়মিতই বোল্টনকে গালাগালি করে টুইট করছেন।
নিউ ইয়র্ক টাইমস ইঙ্গিত দিয়েছে, এই বইতে উল্লেখ আছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কিভাবে ক্ষমতার অপপ্রয়োগ করে ইউক্রেনকে প্রদেয় ৩৯১ মিলিয়ন ডলার সামরিক সহায়তা প্রত্যাহার করে নিয়েছিলেন। জন বোল্টন জানিয়েছেন, তিনি অনুমতি পেলে সিনেটের সামনে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন বিচারপ্রক্রিয়ার বিষয়ে স্বাক্ষ্য দিতে প্রস্তুত।
সিনেট তাকে এই বিষয়ে অনুমতি দেবে কিনা সে বিষয়ে শুক্রবার ভোটাভুটি হবে।
ধারণা করা হচ্ছে, জন বোল্টন যদি স্বাক্ষ্য দেন বের হয়ে আসবে অনেক চাঞ্চল্যকর তথ্য।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests