বউ পেটানোর মামলায় নিউজার্সির আটলান্টিক সিটির কাউন্সিলম্যান বাংলাদেশি মোর্শেদ গ্রেফতার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : স্ত্রীকে নির্যাতনের মামলায় গ্রেফতার হয়েছিলেন নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির কাউন্সিলম্যান বাংলাদেশি-আমেরিকান মোহাম্মদ হোসেন মোর্শেদ। আটলান্টিক সিটি পুলিশের কর্মকর্তা সার্জেন্ট কেভিন ফেয়ার মঙ্গলবার জানান, গত শনিবার রাত সাড়ে ৮টায় সিটির ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলম্যান (ডেমক্র্যাট) মোর্শেদকে গ্রেফতার করা হয়েছিল। তাকে পরবর্তী তারিখে আদালতে হাজিরা দেয়ার নোটিশসহ জামিন প্রদান করা হয়েছে।
আটলান্টিক সিটি ডেমক্র্যাটিক কমিটির চেয়ারওম্যান জিওয়েন গ্যালাওয়ে লুইস এ প্রসঙ্গে গণমাধ্যমকে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট জর্জ তিব্বিত সোমবার জানিয়েছেন, আদালতের পরবর্তী তারিখ পর্যন্ত মোর্শেদের স্বাভাবিক কার্যক্রম চালাতে কোন সমস্যা নেই। আদালতের গতি-প্রকৃতির ওপর নির্ভর করছে আমাদের পদক্ষেপ। কারণ, এখন পর্যন্ত আমি বিস্তারিতভাবে কিছুই জানি না।
এদিকে, কাউন্সিলম্যান মোর্শেদ বলেছেন, স্বামী-স্ত্রীর মধ্যেই কিছু কিছু বিবাদ, মতপার্থক্য থাকে এবং তাই ঘটেছে আমাদের মধ্যেও। আমি নিশ্চিত সবকিছু সমাধান হয়ে যাবে।
কমিউনিটির সূত্রগুলো জানিয়েছে, স্ত্রীর সাথে মোর্শেদের বনিবনায় ঘাটতির ব্যাপারটি সকলেরই জানা। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পর এমন কাণ্ড সকলকে ব্যথিত করেছে। কারণ আটলান্টিক সিটিতে তিনিই প্রথম নির্বাচিত কাউন্সিলম্যান। স্ত্রীর সাথে যদি সমঝোতায় ব্যর্থ হন তাহলে তার এই আসন ধরে রাখা অসম্ভব হয়ে পড়তে পারে। এনআরবি নিউজ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং