বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার ইফতার পার্টি
মো: জাবেদ: গত ৩০ আগষ্ট, কুইন্স প্যালেস, উডসাইড, নিউইয়র্কে বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকা এর আয়োজনে অনুষ্ঠিত হয় এক ইফতার পার্টি। আমেরিকায় বসবাসরত বিপুল সংখ্যক বগুড়াবাসীসহ প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার পার্টির বিশেষত্ব হলো ইফতার সহ নৈশভোজের সকল খাবার বগুড়ার গৃহবধুরা বাসায় রান্না করে সরবরাহ করেন; যা ছিলো অত্যন্ত সুস্বাদু ও মুখরোচক। ইফতার পার্টির সংক্ষিপ্ত অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারন সম্পাদক আতোয়ারুল আলম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন নুর আলম সিদ্দিকি। পবিত্র রমজান এবং ইফতারের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মোহাম্মদ এন মন্ডল ফানসু, সাধারন সম্পাদক আতোয়ারুল আলম, সিনিয়র সহ-সভাপতি আগা ই জলিল তুহিন, সহ-সভাপতি সাদেকুল বদরুজ্জামান। আরো বক্তব্য রাখেন উপদেষ্টা আলী সৈয়দ টিপু, এ্যাডভোকেট এম বকুল, ইঞ্জিনিয়ার রানা জামান এবং প্রবাসী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি পদ প্রার্থী গিয়াস আহমেদ, আবুল হাশেম বুলবুল, এ টি এন বাংলার পরিচালক ফখরুল আলম, পনির ভূইয়া। বগুড়ার বিশিষ্ঠ ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মার্ক ফারুকী, আজিজুল হক মুন্না সহ অনেকে।
ইফতার ও নৈশভোজের খাবার সুষ্ঠভাবে পরিচালনায় যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলেন হাসনাইন মাহমুদ তুহিন, আতাউর
রহমান লিটন, হেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার নুর আলম, আশরাফ হোসেন রতন, ওমর চৌধূরী, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম সাজু,
আরতাফ হোসেন সবুজ, জিল্লুর রহমান দিনার, রেজাউদ্দৌলা এ্যাপোলো সহ অনেকে।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion