বগুড়া ডিস্ট্রিক্ট এসোসিয়েশন (ইউএসএ)’র নির্বাচনে রাইছুল হক সভাপতি এবং রাফেল তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত
নিউইয়র্ক: বগুড়া ডিস্ট্রিক্ট এসোসিয়েশন (ইউএসএ)’র নির্বাচনে রাইছুল হক সভাপতি এবং রাফেল তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ৩১শে অক্টোবর রবিবার এস্টোরিয়াস্থ রংধনু রেষ্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।এদিন বগুড়া ডিস্ট্রিক্ট এসোসিয়েশন (ইউএসএ)র সাধারণ সভা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
উক্ত সাধারণ সভায় বিপুল সংখ্যক সাধারণ সদস্য/সদস্যা এবং গণ্যমান্য বগুড়াবাসীর উপস্থিতিতে বাৎসরিক হিসাব-নিকাশ, বিগত দিনের যাবতীয় কর্মকান্ডের পর্যালোচনাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী উপস্থাপন করা হয়। উপস্থিত সাধারণ সদস্য/সদস্যা স্বঃতস্ফূর্ত সম্মতিক্রমে উল্লেখিত বিষয়গুলো অনুমোদিত হয়। সাধারণ সভায় বিশেষ আলোচ্য বিষয় হিসেবে স্থান পায় নির্বাচন। উল্লেখিত বিশেষ আলোচ্য বিষয়ে (নির্বাচন) পর্যাপ্ত আলোচনান্তে সংগঠনের সাধারণ সদস্য/সদস্যাদের দৃঢ় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জানুয়ারী ২০১১- ডিসেম্বর ২০১২ বর্ষ মেয়াদের জন্য নতুন কার্যকরী পরিষদ উপস্থিত সকলের স্বঃতস্ফূর্ত সম্মতিক্রমে নির্বাচিত হয়। নব নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ বাক্য পাঠ করান এসোসিয়েশনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং উপদেষ্টা হেলাল উদ্দিন। সম্পূর্ণ অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সহ-সভাপতি মোফাজ্জল আলী হায়দার এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাইছুল হক। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি রাইছুল হক এবং অনুষ্ঠান পরিচালনা করেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক রাফেল তালুকদার। গঠনমুলক এবং গুরুত্বপূর্ণ ব্যক্তব্য রাখেন সাবেক উপদেষ্টা সৈয়দ আলী টিপু, ডাঃ আহ্সান হাবিব, হামিদুল হক চৌধুরী রঞ্জু, রফিকুল ইসলাম খাজা, আব্দুর রউফ সরকার রুবেল, কাজী আজাদ রহমান সেলিম এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ রোকুনুজ্জামান নয়ন। নব-নির্বাচিত কমিটি: সভাপতি রাইছুল হক, সিনিয়র সহ-সভাপতি মোফাজ্জল আলী হায়দার, সহ-সভাপতি : মাসুদ বেলাল, মোঃ ওয়াহেদ আলী মন্ডল, মোঃ নজরুল ইসলাম, আব্দুল্লাহ আল সাদী, বজলুর রহমান আকন্দ, শফিকুর রহমান দেওয়ান, সাধারণ সম্পাদক মোঃ রাফেল তালুকদার, সহ-সাধারণ সম্পাদক খালিদ মোসতাক, কোষাধক্ষ্য শান্ত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ রোকুনুজ্জামান নয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তাফা নাযাত, দপ্তর সম্পাদক শরাফত আলী সরকার, আইন বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম জাস্টিস, গন-সংযোগ ও প্রচার সাইফুল ইসলাম মান্না, আপ্যায়ন মোঃ আলী, মহিলা বিষয়ক সম্পাদক মাফুজা বেগম সাথী, ক্রীড়া এ,কে,এম মাহবুব রহমান, সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম (সানা), সাহিত্য সম্পাদক মেফুল রহমান, ধর্ম-বিষক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, নির্বাহী সদস্যঃ মোহাব্ব আলী আকন্দ, হুমায়রা চৌধুরী, রানা সরকার, আমিনুল ইসলাম তোতা, আব্দুল হান্নান শ্যামল, এনামুল হক চৌধুরী রূপক, মেহেদী হাসান, মাজহারুল হক নিরব, মোঃ কারুজ্জামান শাহ্ হাসান শিপন, আবু নাসের আলী মেহেদী। উক্ত সাধারণ সভায় উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা হামিদুল হক চৌধুরী (রঞ্জু)। উপদেষ্টা বৃন্দঃ ডাঃ সিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার কায়েদুল ইসলাম (রঞ্জু), সাবেক সভাপতি সাইফুর রহমান ভান্ডারী (রাজ), আলী সৈয়দ টিপু, ডাঃ আহ্সান হাবিব ওয়ালেস, ইঞ্জিনিয়ার আব্দুল মতিন তালুকদার, আব্দুর রাজ্জাক সরকার, মোঃ হেলাল উদ্দিন, গোলাম সরকার পাশা, বিলকিস বানু লাভলী, মাহমুদা ফেরদৌস (ডিনা), আবদুর রউফ সরকার (রুবেল), রফিকুল ইসালাম খাজা, তরিকুল হাসান (মহব্বত), মেজর (অবঃ) সাজেদ, আব্দুল হামিদ (বাদশা), মামুনুর রশিদ মন্ডল, কাজী আজাদ রহমান (সেলিম)। সবশেষে বগুড়াসহ সকল বাংলাদেশী এবং যুক্তরাষ্ট্রের জনগণের উত্তোরত্তর উন্নতি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে জনাকীর্ণ সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি