বগুড়া ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ’র নতুন কমিটি : সভাপতি মান্নান, সম্পাদক আকন্দ
নিউইয়র্ক : এস্টোরিয়াস্থ বৈশাখী রেষ্টুরেন্টে বগুড়া ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ ইন্ক- এর সাধারণ সভা গত ৩০শে অক্টোবর রবিবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাফেল তালুকদার এবং সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান নয়ন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ হেলাল উদ্দিন। প্রথমে বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক রোকনুজ্জামান নয়ন। কোষাধ্যক্ষ্য মোহাম্মদ আলীর অনুরোধে তার পক্ষে বার্ষিক অর্থনৈতিক প্রতিবেদন এবং সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
সংগঠনের বিভিন্ন কর্মকান্ডের উপর পর্যালোচনা মূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুর রহমান ভান্ডারী রাজ, সৈয়দ আলী টিপু, মোফাজ্জল হায়দার সহ প্রধান নির্বাচন কমিশনার মোঃ হেলাল উদ্দীন, নির্বাচন কমিশনার শাহ আফজাল হোসেন ও কাজী আজাদ রহমান সেলিম। সভায় প্রস্তাবিত ট্রাষ্টি বোর্ড গঠন কল্পে আলোচনান্তে আলী সৈয়দ টিপু (ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান), ইঞ্জিনিয়ার কায়েদুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, জাহিদ হিলালী এবং রাইছুল হক-কে নিয়ে ট্রাষ্টি বোর্ড গঠন করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।
ঘোষিত তফসিল মোতাবেক আগামী মেয়াদের জন্য (২০১৭-২০১৮) আব্দুল মান্নানকে সভাপতি এবং মহব্বত আলী আকন্দকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নাম ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ হেলাল উদ্দিন। সভায় উপস্থিত সদস্য বৃন্দ স্বতস্ফুর্ত ভাবে সম্মতি প্রদানের মাধ্যমে যা গৃহিত হয়।
কার্যকরী পরিষদ : সভাপতি মোঃ আব্দুল মান্নান, সিনিয়র সহ-সভাপতি মোঃ রোকনুজ্জামান নয়ন, সহ-সভাপতি ওয়াহেদ আলী মন্ডল, আব্দুল্লাহ আল সাদী, বজলুর রহমান আকন্দ, জহুরুল ইসলাম তালুকদার (লিটন), রফিকুল ইসলাম ছানা, সফিকুল আলম জাষ্টিস ও মোঃ আনওয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহব্বত আলী আকন্দ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ ছাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম টিকু, কোষাধ্যক্ষ মোঃ লিমন আলী, ক্রীড়া সম্পাদক এ.কে.এম রশিদ, সাংস্কৃতিক সম্পাদক একে তাজ, প্রচার ও গণসংযোগ ও দপ্তর সম্পাদক এনামুল হক এনাম, সমাজ কল্যান সম্পাদক জাহাঙ্গীর আলম লিপন, মহিলা সম্পাদিকা আফরোজা বেগম (রুজি), আপ্যায়ন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কার্যকরী সদস্যবৃন্দ মোফাজ্জল আলী হায়দার, রাজু আহমেদ, মোঃ শিপন, কামরুজ্জামান লালু ও আবু তাহের।
উল্লেখ্য প্রয়োজনবোধে সংগঠনের বৃহত্তর স্বার্থে দক্ষতার ভিত্তিতে কাউকে কার্যকরী পরিষদে সংযোজন করার ক্ষমতা কার্যকরী পরিষদকে উপস্থিত সদস্যগণ প্রদান করেন।
পরবর্তিতে নব গঠিত কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টামন্ডলীর নাম ঘোষনা করা হয়ঃ উপদেষ্টামন্ডলী : সাইফুর রহমান ভান্ডারী (রাজ), মোঃ হেলাল উদ্দিন, মোঃ রাফেল তালুকদার, শাহ আফজাল হোসেন, অধ্যক্ষ আজিজুল হক মুন্না, আব্দুর রউফ সরকার (রুবেল), কাজী আজাদ রহমান (সেলিম), তরিকুল ইসলাম (মহব্বত), আব্দুল হামিদ বাদশা, বিলকিস বানু, মেজর (অবঃ) সাজেদুল ইসলাম ও মোঃ আব্দুস সোবহান।
সভাপতি রাফেল তালুকদার এবং সাধারণ সম্পাদক রোকনুজ্জামান নয়ন নব নির্বাচিত সভাপতি আব্দুল মান্নান ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক মহব্বত আলী আকন্দকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দিত করেন।
বর্তমান কার্যকরী পরিষদের বলিষ্ঠ ভূমিকার স্বীকৃতি সরূপ সকল বগুড়াবাসীর পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুর রহমান ভান্ডারী রাজ এবং প্রধান উপদেষ্টা মোঃ হেলাল উদ্দীন বর্তমান সভাপতি রাফেল তালুকদার এবং বর্তমান সাধারণ সম্পাদক রোকনুজ্জামান নয়নকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। সবশেষে সাধারণ সভার সভাপতি রাফেল তালুকদার প্রবাসী বগুড়াবাসী ও অন্যান্য সংগঠনের সদস্যদের বৃহত্তর ঐক্যের লক্ষ্যে সকল প্রকার মতভেদ ভূলে এক পতাকার নীচে একত্রিত হওয়ার আহবান জানান এবং তিনি আমন্ত্রিত অতিথি সহ উপস্থিত সকলকে সাধারণ সভায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!