Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বগুড়া সমিতির অফ নর্থ আমেরিকা ইনক এর ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: August 14, 2012 | 5:43 PM

ফারহানা চৌধুরী, নিউইর্য়ক : গত ৭ আগষ্ট মঙ্গলবার এ্যাষ্টোরিয়ার ক্লাব সানমে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে কমিউনিটির কল্যাণ ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকা ইনক এর ইফতার ও দোয়া মাহফিল। প্রেসিডেন্ট মোঃ আগা ই জলিল (তুহিন) এর সভাপতিত্বে ও সাধারণ সাম্পাদক মোঃ মাসুদুল হক (রুবেল) এর পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, রমজানের উপর বয়ান ও কথা সাহিত্যিক মরহুম হুমায়ন আহমেদ এর জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মোঃ নূর আলম সিদ্দীকি। প্রতিবারের মত এবারেও সমিতির ব্যাতিক্রম কর্মসূচীতে ছিল, প্রবাসী বগুড়ার আগামী প্রজন্মোদের মধ্যে হাম্দ নাত ও কোরআন তেলোয়াত প্রতিযোগীতা। ছোট ছোট বাচ্চারা যখন সুন্দর শ্রুতিমধুর কোরআন তেলয়াত পাঠ করছিল, তখন অনেকেই অবাক হয়ে তা শুনছিল আর আয়োজকদের প্রশংসা করছিল এমন অনুষ্ঠান করার জন্য। সদস্য সচীব এ্যাডভোকেট সুরাইয়া মনিরার সৌজন্যে পুরুস্কার পায় ছোট্ট শিশু হিমেল, আফিয়া আনজুম, তাবাসছুম ও এ্যরিন।

অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ঠ ব্যাক্তিবর্গসহ বিপুলসংখ্যক প্রবাসী বগুড়াবাসী স্বপরিবারে উপস্থিত ছিলেন। যাদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠান সুন্দর ও সফল হয়েছে, তারা হলেন আতোয়ারুল আলম, নুরুল ইসলাম সাজু, কৃষিবিদ মোঃ আব্দুল কাদের, এ্যাড: মোঃ রফিকুল ইসলাম খাজা, মোঃ আশরাফ হোসেন রতন, মোঃ ওমর চৌধুরী, মোঃ সাইফুল ইসলাম, হাসনাইন মাহমুদ তুহিন, জাবেদ জুয়েল, দিনার, আতাউর রহমান লিটন, এনামুল হক, ইঞ্জিনিয়ার নুর আলম, মোঃ এ হোসেন সবুজ, বিধান চন্দ্র পাল, মোঃ হাসন, রেজাউদ্দৌলা এ্যাপোলো, সাজেদা আলম শেলী, রোকেয়া বেগম, ফারহানা চৌধুরী, মুনমুন, চন্দনা, সুফিনা সপ্না, হীরা, মিতা ও শিল্পী সবুজ । জনাব নুরুজ্জামান মন্ডল এর সার্বিক সহোযোগিতায় অনুষ্ঠান আয়োজনে সফলতা দেখিয়েছেন আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, সদস্য সচিব এ্যাডভোকেট সুরাইয়া মনিরা ও যুগ্ম সদস্য সচিব মোঃ এম মুকুট। সবশেষে মো: নুরুজ্জামান মন্ডল আগত সমস্ত অতিথি ও বগুড়া বাসীকে ধন্যবাদ জানিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV