Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকা’র বর্ণাঢ্য বর্ষবরণ

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: April 22, 2011 | 11:59 PM

ফারহানা চৌধুরী: হাজার বছরের ঐতিহ্য বাঙ্গালী সংস্কৃতি লালন ও বিকাশের প্রত্যয়ে ‘বগুড়া সমিতি’ বরণ করলো বাংলা নতুন বছরকে। এসো হে বৈশাখ, এসো এসো গানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় ১৪১৮ কে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার কৃতি সন্তান এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহ্ফুজুর রহমান, এটিএন ইউএসএ’র ডাইরেক্টর পনির ভূঁইয়া ও ভাইস প্রেসিডেন্ট ফকরুল আলম, সাপ্তাহিক এখন সময় এর সম্পাদক কাজী শামসুল হক, কমিউনিটি লিডার নাসির উদ্দিন খান (পল), নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের জয়েন্ট সাধারণ সম্পাদক কৃষিবিদ আব্দুল কাদের, উপদেষ্টা ইঞ্জিনিয়ার রানা জামান, এ্যাটর্নি আহ্সানুল হাবিব, নুরুল ইসলাম সাজু, এ্যাডভোকেট বকুল, মোস্তফা আলমগীর প্রমুখ।

 

সভাপতি এন মন্ডলের সভাপতিত্তে ও সাধারণ সম্পাদক আতোয়ারুল আলমের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রথম পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করেন ফারহানা চৌধুরী, সাজেদা আলম শেলী, সুরাইয়া মনিরা, মোস্তফা আলমগীর, দ্বীপ চক্রবর্তি, এ্যাডভোকেট বকুল, ড. টমাস ডুলু রায় ও আরো অনেকে। উপস্থাপনায় ছিলেন শিল্পী, হারমনিয়মে ড. টমাস দুলু রায় ও তবলায় ছিলেন পিনাক গোস্বামী। অনুষ্ঠানে দ্বীতিয় পর্বে ছিল সমিতির প্রধান আকর্ষণ, প্রবাসে প্রথম বাংলা ক্যালেন্ডার প্রকাশ। সমিতির সাধারণ সম্পাদক জনাব আতোয়ারুল আলম জানান গত ২১শে ফেব্রুয়ারীতে ভাষার মাসে বগুড়াবাসী দাবী করেন বাংলা ক্যালেন্ডারের জন্য তারই পরিপেক্ষিতে বাংলা নবর্বষে বগুড়াবাসী সহ প্রবাসীদের জন্য এই উপহার। এসময় জনাব মাহ্ফুজুর রহমানের হাতে বাংলা ক্যালেন্ডার তুলে দেন সভাপতি মোহম্মদ এন. মন্ডল।

 

প্রবাসে বসবাসকালে নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য প্রবাসের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে তুলে ধরার আহবান জানান এটিএন বাংলাও এটিএন নিউজের চেয়ারম্যান . মাহফুজুর রহমান। . মাহফুজুর রহমান বলেন এটিএন বাংলা এটিএন নিউজের পাশাপাশি বিজয় নামে নতুন একটি চ্যানেল আসছে এটিএন পরিবারের পক্ষ থেকে। বাংলাদেশ প্রবাসের মধ্যে সেতুবন্ধনের জন্য এটিএন পরিবার সব সময়ের ন্যায় ভবিষ্যতেও বিশ্বের সর্বত্র প্রবাসী বাংলাদেশীদের সুখ দুখের কথা তুলে ধরতে বদ্ধ পরিকর। তিনি যুক্তরাষ্ট্রের প্রবাসী বগুড়াবাসীদের মধ্যে সকল বিভক্তি দুর করে ঐক্যদ্ধভাবে দেশের কল্যানে কাজ করার আহবান জানান প্রবাসী বগুড়াবাসীদেরকে।

 

অনুষ্ঠানে সার্বিক সহোযোগিতায় ছিলেন, আগা ইউসুফ জলিল তুহিন, সাদেকুল বদরুজ্জামান পান্না, মোকসেদ, ইঞ্জিনিয়ার নূর আলম হাসান, নাজনীন জামান রুনি, মোসাঃ ময়না আক্তার, ফারাহানা চেধুরী, সোনিয়া, সাইফুল ইসলাম, ওমর চৌধুরী, এড.বকুল, মোস্তফা আলমগীর, আসাদুজ্জামান, এনামুল হক, মাসুদুল হক রুবেল, মোহাঃ আলতাফ হোসেন, সাজেদা আলম শেলী, বিধান চন্দ্র পাল, হাসনাইন মাহমুদ তুহিন, রেজাউদ্দৌলা, জেসমিন খানম শিল্পী, এম.হাসান, আতিয়া বাবু, মোহাম্মদ হেলাল, ফারুক হোসেন মিঠু, হিরা, মোহাম্মদ আশরাফ হোসেন, চন্দনা, সুরাইয়া মনিরা, দিনার,  প্রফেসর জাকিরুল ইসলাম সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষ হয় পান্তা ইলিশ খাওয়ার মধ্য দিয়ে।

বি:দ্র: আপনার বাংলা ক্যালেন্ডারের জন্য যোগাযোগ করুন ৭১৮ ৩০০ ৫৫১৩।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV