বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার বিজয় দিবস উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার আয়োজনে গত ১৬ই ডিসেম্বর, ২০১৭ নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টক অফ দ্যা টাউন রেষ্ট্যুরেন্টে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জনাব রেজাউদ্দৌলা এ্যাপোলো এবং সভা পরিচালনা করেন সমিতির সাধারন সম্পাদক এ্যাডঃ সুরাইয়া মনিরা।
সভার শুরুতে দেশের বিজয়/স্বাধীনতা ছিনিয়ে আনতে নিহত লক্ষ শহীদদের আত্মার শান্তি কামনা করে নীরবতা পালন ও দোওয়া করা হয়।
বিজয় দিবসের আলোচনায় অংশ নিয়ে বিজয় দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার সদস্য জনাব মো: রিয়াজ উদ্দিন মিয়া ও রুহুল আমিন । এছাড়্ওা মুক্তিযুুদ্ধের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার উপদেষ্টা এ্যাডঃ মাহবুবুর রহমান বকুল, সদস্য মাসুদুল হক রুবেল, মোহাম্মদ এন মন্ডল ফানসু, আগা ই জলিল তুহিন, সিনিয়র সহ-সভাপতি আলতাব হোসেন সবুজ, সহ-সভাপতি রানা আহমেদ, হুমায়ুন কবির সহ অনেকে।
সভায় বক্তাগন মুক্তিযুদ্ধে সাধারন জনগনের অংশগ্রহন এবং পাক-হানাদার বহিনীর নিষ্ঠুরতা, বর্বরতার কথা তুলে ধরেন। পাক হানাদার বাহিনী অন্যায়ভাবে ক্ষমতা ধরে রাখার জন্য সাধারন নিরস্ত্র জনগনের উপর ভারী অস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে এবং লক্ষ লক্ষ মা, ভাই বোনদের হত্যা করে। বাংলার সাধারন জনগন নিরস্ত্র হ্ওয়া সত্ত্ব্ওে সকলে একসাথে যে যা পেয়েছে সেটা নিয়েই পাক হানাদার বাহিনীর হামলার মোকাবেলা করেছে। মৃত্যুর ভয় জেনেও চুপ থাকেনি বাংলার সোনার ছেলেরা। দীর্ঘ নয় মাস যুদ্ধ করে সব হারিয়ে ছিনিয়ে এনেছে বাংলার স্বাধীনতা।
যাদের অক্লান্ত পরিশ্রমে বিজয় দিবসের এ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয় তাঁরা হলেন সমিতির সভাপতি রেজাউদ্দৌলা এ্যাপোলো, সাধারন সম্পাদক এ্যাডঃ সুরাইয়া মনিরা, সিনিয়র সহ-সভাপতি আলতাব হোসেন সবুজ, সহ-সভাপতি রানা আহমেদ, হুমায়ুন কবির, নিতাই বাগচি, সাংহঠনিক সম্পাদক হাসিবুল হাসান ইউসুফ, প্রচার সম্পাদক শারমিন আখতার মুন, মহিলা বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম, ক্রীড়া সম্পাদক রাশেদ আল হেলাল রতন, সদস্য আশরাফ হোসেন রতন সহ অনেকে।
সমিতির সভাপতি রেজাউদ্দৌলা এ্যাপোলো বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং বিজয় দিবসের সভায় যোগদানের জন্য সকল বগুড়াবাসীদেও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!