বগুড়া সমিতি অব নর্থ আমেরিকার ঈদ পূনর্মিলনী ও সাংষ্কৃতিক অনুষ্ঠান
নিউইয়র্ক: বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার আয়োজনে ২৪ নভেম্বর নিউ ইয়র্ক সিটির এষ্টোরিয়ায় অনুষ্ঠিত হলো ঈদ পূনর্মিলনী, উপদেষ্টা পরিচিতি ও মনোঞ্জ সাংষ্কৃতিক অনুষ্ঠান।সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ এন মন্ডল ফানসু এবং সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক মো: আতোয়ারুল আলম। সভার শুরুতেই ২০১০-২০১১ সালের নব নির্বাচিত উপদেষ্টাগনকে ফুলের তোড়া দিয়ে মঞ্চে বরন করেন ছোট শিশুরা।
উপদেষ্টাগন হলেন প্রোকৌশলী রানা জামান, প্রকৌশলী মার্ক ফারুকী, রবিউল করিম বেলাল, মো: নুরুল ইসলাম সাজু, এটর্নি এহসানুল হাবিব, আসাদুজ্জামান, মো: হারুন অর রশিদ, এ্যাড: এম এম বকুল, হ্যারল্ড বিশ্বাস ও মো: মোস্তফা আলমগীর। ঈদের শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সমিতির সাবেক সাধারন সম্পাদক মাসুদুল হক রুবেল, সিনিয়র সহ-সভাপতি আগা ই জলিল তুহিন, সহ-সভাপতি সাদেকুল বদরুজ্জামান পান্না, উপদেষ্টা প্রকৌশলী রানা জামান ও উপদেষ্টা মোস্তফা আলমগীর। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নাসির উদ্দিন খান পল, সাপ্তাহিক এখন সময় পত্রিকার সম্পাদক জনাব কাজী শামসুল হক এবং এটিএন বাংলার পরিচালক ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারন সম্পাদক জনাব ফখরুল ইসলাম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি আজাহারুল হক মিলন এবং সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী। সমিতির সদস্য বুয়েটের মেধাবী ছাত্র মো: শাফিউর রহমান শাহান এর অকাল মৃত্যুতে (ইন্নালিল্লাহি……….. রাজেউন) তার আত্নার মাগফেরাত কামনা করে পবিত্র কোরান থেকে তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন নুর আলম। অনুষ্ঠানের ২য় পর্বে মোস্তফা আলমগীরের পরিচালনায় শুরু হয় মনোঞ্জ সাংষ্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে একের পর এক সংগীত পরিবেশন করেন বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার সদস্য সদস্যাবৃন্দ।
যে সব শিল্পি সংগীত পরিবেশন করেন তারা হলেন মোস্তফা আলমগীর, সাজেদা আলম শেলী, এ্যাডভোকেট এম বকুল, ফারহানা চৌধুরী, দীপ, জুলি, সোনিয়া রহমান, এ্যাডভোকেট সুরাইয়া মনিরা, আকিদা ইসলাম নিতি, হারুন আর রশিদ ও মিসেস রশিদ এবং অতিথি শিল্পি নাজমা আনোয়ার। অনুষ্ঠানে গানের তালে নৃত্য পরিবেশন করেন সমিতির সহ সভাপতি সাদেকুল বদরুজ্জামান পান্নার মেয়ে সুপ্রভা ফেরদৌসী। গান এবং ছন্দময় নৃত্যের তালে বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার ঈদ পূর্নমিলনী ও সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিনত হয সার্থক অনুষ্ঠানে। সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্যে শুরু হয় নৈশভোজ। উক্ত নৈশভোজের সকল খাবার বগুড়ার গৃহবধুরা ঘরে রান্না করে সরবরাহ করেন।যাদের অক্লান্ত পরিশ্রমে উক্ত অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে তারা হলেন মোহাম্মদ এন মন্ডল ফানসু, মো: আতোয়ারুল আলম, আগা ই জলিল তুহিন, সাদেকুল বদরুজ্জামান পান্না, গোলাম এস রহমান মোকসুদ , নুর আলম, এনামুল হক, ফারুক হোসেন মিঠু, জিল্লুর রহমান দিনার, সাইফুল ইসলাম, আলতাফ হোসেন সবুজ, এ. হোসেন রতন, আতাউর রহমান লিটন, হাসনাইন মাহমুদ তুহিন, ওমর চৌধুরী, রেজাউদ্দৌলা এ্যাপোলো, জাকিরুল ইসলাম, মাহমুদুল হাসান, বিধান চন্দ্র পাল, হেলাল উদ্দিন ও আতিয়া বাবু।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সভাপতি মোহাম্মদ এন মন্ডল ফানসু সভার সমাপ্তি ঘোষনা করেন।
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন