Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর রাজনৈতিক আশ্রয় পর্যালোচনার উদ্যোগকে স্বাগত বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র’র

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: July 28, 2020 | 1:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর রাজনৈতিক আশ্রয় পর্যালোচনার উদ্যোগ নেয়ায় যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ।

এক বিবৃতিতে বঙ্গবন্ধু পরিষদ, যুক্তরাষ্ট্রের সভাপতি ডঃ নুরুন নবী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফায়েত চৌধুরী জানান অনেক বছর ধরে আমরা বিভিন্ন সভা, মানববন্ধন, স্মারকলিপি ও সংবাদপত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারকে অবহিত করার চেষ্টা করে আসছি যে রাশেদ চৌধুরী একজন খুনি ও দণ্ডিত পলাতক আসামী এবং দাবি জানিয়ে আসছি যুক্তরাষ্ট্রে তার রাজনৈতিক আশ্রয় বাতিল করে তাকে যেন বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়।

অনেক বছর পরে হলেও জাতির জনকের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীর রাজনৈতিক আশ্রয় পুনর্বিবেচনায় আনছে যুক্তরাষ্ট্র সরকার, তাই আমরা আশার আলো দেখতে পাচ্ছি। যুক্তরাষ্ট্র আইনের দেশ, মানবতার দেশ। এই দেশে কোন খুনি পলাতক আসামীর নিরাপদ আশ্রয় হতে পারে না। তাই যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আমাদের দাবি, পলাতক দণ্ডিত আসামী খুনি রাশেদ চৌধুরীকে যেন অতি দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হয়। সাথে সাথে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আরও একজন পলাতক দণ্ডিত আসামী যুদ্ধাপরাধী আশরাফুজ্জামান খান-কেও যেন বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV