Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর আশ্রয় বাতিলের দাবিতে লসএঞ্জেলেসে মানববন্ধন

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: August 13, 2020 | 12:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : ক্যালিফোর্নিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে প্রবাসী বাংলাদেশিরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গত রোববার লসএঞ্জেলেস সিটির ‘লিটল বাংলাদেশ’ এলাকায় বঙ্গবন্ধু পরিষদের ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সভাপতি নজরুল আলম, সাধারণ সম্পাদক প্রকৌশলী রানা হাসান মাহমুদ, বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা মমিনুল হক বাচ্চু, মুক্তিযোদ্ধা নাজির উল্লাহ মোল্লা, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাবেক সভাপতি সোহেল রহমান বাদল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়ার সাবেক সভাপতি ঢালী মোফাজ্জল হোসেন মফু, বৌদ্ধ পরিষদের সভাপতি রানা বড়ুয়া, হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক তপন মন্ডল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আলম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়ার সভাপতি তৌফিক সোলাইমান খান তুহিন।
কর্মসূচিতে নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাফলার সাবেক সভাপতি জসিম আশরাফি, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আনোয়ার হোসাইন রানা এবং সাবেক সহসভাপতি ফয়জু সোবহান, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সহসভাপতি শামীম হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়ার সাধারণ সম্পাদক জহির উদ্দিন পান্না, ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মোহাম্মদ হাই, লসএঞ্জেলেস সিটি যুবলীগের সভাপতি আলমগীর হোসেন ও আনন্দমেলা কমিটির সভাপতি মোহাম্মদ আলী।
বক্তারা অভিবাসনের নথিপত্র অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার চেয়ে পাঠানোর জন্য প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান। তারা বলেন, আশ্রয় প্রার্থনার সময় এই ঘাতক নিশ্চয়ই পঁচাত্তরের ১৫ আগস্ট রাতে সম্পৃক্ততার কথা প্রকাশ করেনি। এই একটিমাত্র কারণেই তার আশ্রয় বাতিল করে বাংলাদেশে সোপর্দ করা যেতে পারে তাকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV