Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধুর ঘাতকদের ফিরিয়ে নিতে কানাডা ও যুক্তরাষ্ট্রে চাই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত কূটনীতিক : নিউইয়র্কের সমাবেশের আহবান

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: August 21, 2016 | 4:23 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : ‘বঙ্গবন্ধুর ঘাতক হিসেবে মৃত্যুদন্ডপ্রাপ্তদের যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে বাংলাদেশে নিয়ে যাবার স্বার্থে ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক এবং কানাডায় মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত তথা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত ক’টনীতিক দরকার। আমলা ক’টনীতিক দিয়ে তা কখনো সম্ভব হবে না। প্রয়োজন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাসী ক’টনীতিক’-এ অভিমত পোষণ করেছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবী। ৭৬ বছর বয়স্ক এই মুক্তিযোদ্ধা বলেন, ‘আমার বয়স যখন ১৫ বছর, তখোন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রলীগে যোগ নেই। এরপর যুবলীগের সিড়ি বেয়ে আওয়ামী রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। প্রবাসে ২৬ বছরসহ মোট ৬১ বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার আলোকে বলতে বাধ্য হচ্ছি, যুক্তরাষ্ট্র থেকে বঙ্গবন্ধুর ঘাতক ও একাত্তরের ঘাতক হিসেবে মৃত্যুদন্ডপ্রাপ্তদের বাংলাদেশে নিয়ে যেতে বর্তমানের লোক দেখানো তৎপরতায় কোন লাভ হবে না। এজন্যে দরকার দলীয় আদর্শের ক’টনীতিক। একইসাথে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রশাসনে শেখ হাসিনা সরকারের কর্মসূচির প্রতি সমর্থন আরো জোরদারের জন্যে দরকার সংঘবদ্ধ তৎপরতার।’ বঙ্গবন্ধু হত্যামামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ৩জন এবং একাত্তরের ঘাতক হিসেবে মৃত্যুদন্ডপ্রাপ্ত আরো ৩ জন বসবাস করছেন যুক্তরাষ্ট্র ও কানাডায়। এদের ফিরিয়ে নিতে বেশ কয়েকবার তৎপরতা চালানোর সংবাদ মিডিয়ায় প্রকাশ পেলেও কার্যত: কোন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে প্রবাসীরা জানেন না। বিশেষ করে এসব দন্ডপ্রাপ্ত ঘাতকদের বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্র ও কানাডার বিচার বিভাগের মাধ্যমে ইমিগ্রেশন বিভাগকে প্রদান করা হয়নি বলে ইমিগ্রেশন বিষয়ক এটর্নীরা এনআরবি নিউজের এ সংবাদদাতাকে জানান। তারা আরো উল্লেখ করেন, ‘এর আগে বিভিন্ন দেশের যুদ্ধাপরাধী এবং রাষ্ট্রীয় সন্ত্রাসে লিপ্ত থাকার অভিযোগে অভিযুক্তদের সিটিজেনশিপ কেড়ে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের অনেক উদাহরণ রয়েছে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস স্মরণে ২০ আগস্ট শনিবার রাতে নিউইয়র্ক সিটির ব্রুকলীনে নোয়াখালী ভবনে এক আলোচনা ও দোয়া-মাহফিলে প্রধান অতিথি ছিলেন প্রবীন এই রাজনীতিক নূরনবী কমান্ডার। মহানগর আওয়ামী লীগের ব্রুকলীন ও ম্যানহাটান বরো এবং চার্চ-ম্যাকডোনাল্ড ইউনিট ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সম্মিলিত উদ্যোগে এ সমাবেশে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিত্বকারি প্রবাসীরা অংশ নেন। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের সদস্য-সচিব মশিউল আলম জগলু, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি মো. আব্দুল কাদের মিয়া, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সদস্য-সচিব রাফায়েত চৌধুরী, ব্রুকলীন আওয়ামী লীগের নেতা ইসমত হক খোকন, জাহাঙ্গির হোসেন প্রমুখ।

শুরুতে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা এবং শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপতিত্ব ও ব্রুকলীন বরো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল জলিলের নেতৃত্বে।
বিশেষ অতিথির বক্তব্যে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠায় শেখ হাসিনার নেতৃত্বে চলমান কার্যক্রমে সকলকে সহায়তা দিতে হবে। তাহলেই জাতিরজনক বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।’ ‘একাত্তরের পরাজিত শক্তির গডফাদার হিসেবে জিয়াউর রহমান পঁচাত্তরের ১৫ আগস্টের হত্যাকান্ডে নেতৃত্ব দেয়, ঠিক একইভাবে এবং একই মতলবে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা হয় আওয়ামী লীগকে নেতৃত্ব শূণ্য করার জন্যে। বাংলাদেশকে আবারো পাকিস্তানের ধ্যান-ধারণায় ফিরিয়ে নিতে এখনও জামাত-শিবিরের ক্রীড়নক হিসেবে খালেদা-তারেকেরা কাজ করছে’-অভিযোগ জাকারিয়ার।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি আব্দুল কাদের মিয়া বলেন, ‘সেপ্টেম্বরের শেষার্ধে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন নিউইয়র্কে। সে সময়ে জামাত-শিবিরের মদদে বিএনপি যদি কোন ধরনের অপতৎপরতা চালাতে চায়, তাহলে প্রবাসীদের সাথে নিয়ে মুজিব আদর্শে উজ্জীবিতরা দাতভাঙ্গা জবাব দেবে।’বক্তারা অভিযোগ করেন, ‘যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে জামাত-শিবির ও বিএনপির এজেন্ট রয়েছে। এদেরকে চিহ্নিত করে নয়া নেতৃত্বে কমিটি গঠনের দাবি উঠবে সভানেত্রী শেখ হাসিনা নিউইয়র্কে অবস্থানকালে।’পঁচাত্তরের ১৫ আগস্ট নৃশংসতার সময় সেনাবাহিনীর চেইন অব কমান্ড যথাযথভাবে কাজ করেনি কেন-সে ব্যাপারে নিরপেক্ষ একটি কমিশন গঠনের দাবি জানান একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাষ্ট্র শাখার সাবেক সদস্য-সচিব রাফায়েত চৌধুরী। একইসাথে তিনি আইনমন্ত্রী ও এটর্নী জেনারেলকে অভিনন্দন জানান বিলম্বে হলেও পঁচাত্তরের ১৫ আগস্ট হত্যাকান্ডের নেপথ্য শক্তি ও মদদদাতা জাতীয় ও আন্তর্জাতিক মহলকে চিহ্নিত করার জন্যে একটি কমিশনের প্রস্তাব দেয়ায়। আলোচনার সমাপ্তি ঘটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ