বঙ্গবন্ধুর ছবি দিয়ে নাসির আলী মামুনের বিশেষ প্রদর্শনী হবে ঢাকায়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে কিংবদন্তী আলোকচিত্র শিল্পী, যাঁকে কবি শামসুর রাহমান ‘ক্যামেরার কবি’ বলে আখ্যায়িত করেছেন, সেই নাসির আলী মামুন তাঁর তোলা সর্বশ্রেষ্ট বাংগালির নির্বাচিত ছবি দিয়ে ঢাকায় বিশেষ প্রদর্শনী করবেন। বংগবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির অন্যতম সদস্য নাসির আলী মামুন নিউ ইয়র্কে ভয়েস অব আমেরিকার আকবর হায়দার কিরনের সাথে বিশেষ আলাপতারিতার সময় এই তথ্য জানান ।
বাংলাদেশে পোট্রেট ছবির জনক হিসেবে খ্যাত নাসির আলী মামুন জাতির জনকের অনেক ছবি তোলার সুবর্ন সুযোগ পেয়েছিলেন। যার ভেতর কিছু ছবি বিশেষ আইকন এর মতো বিবেচিত হয়ে থাকে। তাঁর তোলা মাওলানা ভাসানী, কবি জসিম উদ্দিন, শিল্পী এস এম সুলতান, শিল্পী কামরুল হাসান, মাদার তেরেসা, লেস ওয়ালেসা, মিখাইল গরবাচেভ, ডেসমন্ড টুটু, বিল ক্লিন্টন সহ অসংখ্য বিশ্ব বরেন্য মানুষের িছবি ইতিহাসে স্থান পাবে।
এখানে ঊল্লেখ করা যেতে পারে নাসির আলী মামুন তাঁকে নিয়ে ইংল্যান্ড প্রবাসী সাংবাদিক মনজুরুল আলম পলাশের একটি বিশেষ ডকুমেন্টারির শুটিংয়ে অংশ নিতে নিউ ইয়র্ক আসেন। তাঁর প্রিয় চারটি শহর ঢাকা, কোলকাতা , প্যারিস ও নিউ ইয়র্কে এই বিশেষ ডকুমেন্টারির শুটিং হয়। নিউ ইয়র্ক অবস্থানকালে জনাব নাসির আলী মামুন তাঁকে ঘিরে অনুরাগী ও বন্ধু স্বজনদের এক বিশেষ আড্ডায় যোগ দেবেন বলে জানা গেছে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’