বঙ্গবন্ধু’র জন্মদিন উপলক্ষে নিউইয়র্কে ‘জনকের প্রতি শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক আলোচনা সভা (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে নিউইয়র্কে ‘জনকের প্রতি শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ মার্চ বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে এ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা, সেক্টর কমান্ডারস ফোরাম, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভ্যাটার্ন্স-৭১, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ও মুক্তিযোদ্ধা সন্তান- প্রজন্ম ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি আব্দুল কাদের মিয়ার সভাপতিত্ব এবং ফাউন্ডেশনের কমিউনিকেশন্স ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সহযোগিতায় সমগ্র অনুষ্ঠানের উপস্থাপনা করেন শারমিন সিরাজ সোনিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি ড. মনোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মো. মনিরুল ইসলাম, একুশে পদকপ্রাপ্ত কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, জ্যাকসন হাইটস এলাকা নিয়ে গঠিত নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট-২৫ এর কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভ্যাটার্ন্স’৭১ এর প্রতিষ্ঠাতা-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূর এলাহি মিনা।
আলোচনায় আরও অংশ নেন সেক্টর কমান্ডারস ফোরামে ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য হাজী শফিকুল আলম, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ফোরামের সভাপতি আশরাব আলী খান লিটন, কমিউনিটি লিডার সাহাবউদ্দিন লিটন প্রমুখ। মঞ্চে ছিলেন ‘সেক্টর কমান্ডারস ফোরাম’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের নেতা বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি।
অনুষ্ঠানের শুরুতে সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। বহ্নিশিখা সংগীত নিকেতনের সবিতা দাসের নেতৃত্বে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পুষ্পার্ঘ অর্পণ করা হয় মঞ্চে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে । এরপর বঙ্গবন্ধুকে নিবেদিত দুটি গান পরিবেশন করেন কণ্ঠযোদ্ধা শহীদ হাসান। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপস্থাপন করে ছোট্টমনি ফাছিল কবির কাব্য। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা পাঠ করেন বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূর এলাহি মিনা ও নতুন প্রজন্মের তামান্না আহমেদ শান্তি। গান, কবিতা, নৃত্য সহ নানা পরিবেশনার পর শুরু হয় মূল আলোচনা।
আলোচনা শেষে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করেন মানিকগঞ্জস্থ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সালেহা ইসলাম, সেক্টর কমান্ডারস ফোরামের সদস্য শামিম আকতার শরিফ। শিল্পীদের সাথে তবলায় সংগত করেন তপন মোদক।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion