বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জর্জিয়া আওয়ামী লীগের প্রস্তুতি সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : “তুমি জন্মে ছিলে বলে জন্মে ছিল এই দেশ, মুজিব তোমার আরেক নাম স্বাধীন বাংলা দেশ” হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে জর্জিয়া আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শততম বছর পূর্ণ হবে। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০২ সদস্যের জাতীয় কমিটি গঠন করা হয়েছে।সেই ধারাবাহিকতায় “জর্জিয়া আওয়ামী লীগের” উদ্যোগে একটি বাস্তবায়ন কমিটিও গঠন করা হবে বলে গত ৫ই জানুয়ারি রবিবার স্থানীয় ইন্ডিয়ান গ্রিল রেষ্টুরেন্টে জর্জিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদ রহমান তার বক্তব্যে একথা বলেন। তিনি আশা করেন আগামী মার্চ এপ্রিলের মাঝামাঝি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর জন্মশতবার্ষিকী পালন করা হবে। জর্জিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মুরাদ বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সবাইকে নিয়ে একটি কমিটি গঠন করে একত্রে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সুন্দর একটি অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী সবার কাছে জর্জিয়া আওয়ামী লীগকে নতুন করে পরিচয় করিয়ে দিবার। জর্জিয়া আওয়ামী লীগে আমরা ছিলাম, আছি এবং আগামীতে আরো বেশি শক্তিশালী হয়ে থাকবো ইনশাআল্লাহ।

বক্তব্য প্রদান করেন জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি দিদারুল আলম গাজী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও জর্জিয়া আওয়ামী লীগের উপদেষ্টা আজিজুর রহমান, জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ জামাল, সাবেক সহ-সভাপতি নেহাল মাহমুদ, মোশাররফ হোসেন, উত্তম দে, কায়েদুজ্জামান, সাদমান সুমন, ইলিয়াস হাসান, জর্জিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম সাগর।
প্রসঙ্গত, ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে ২০২০ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে ঘোষণা করে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘এই আয়োজনে সব বয়স ও শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করা হবে।’
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests