বঙ্গবন্ধুর জন্ম শত-বার্ষিকীর উপর গাঙচিল-এর ১০৫তম আসর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘এই বাংলাদেশে অনেক দেশ বরেণ্য নেতা জন্ম গ্রহন করেছেন। এদেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে একটি স্বাধীন-সার্বভৌম ও গর্বিত জাতি সত্ত¡ার স্বাধীন দেশ প্রতিষ্ঠার জন্য শত শত বছর ধরে এ মাটির অনেকেই উল্লেখযোগ্য ভুমিকা রাখার চেষ্টা করেছেন। তাদের প্রত্যেকের কাছেই আমরা ঋণী। তবু একথা স্বীকার করতেই হবে: নির্যাতন বরণ, নিয়মতান্ত্রিক সংগ্রাম, আপোষহীন নেতৃত্ব এবং যুগপৎ আন্দোলনের ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুগাšত সৃষ্টিকারী এক নেতা। তাঁর ত্যাগ, সাহস ও ব্যক্তিত্ব অতুলনীয়। তিনি নিয়মতান্ত্রিক আন্দোলনকে রাজনৈতিক প্রজ্ঞা, ধৈর্য্য ও নেতৃত্বের প্রভাবে রূপাতরিত করেছেন ঐক্যবদ্ধ বিপ্লবে। বিপ্লবকে পরিণত করেছেন সশস্ত্র মুক্তিযুদ্ধে। আর মুক্তিযুদ্ধের ফসল আমাদের স্বাধীনতা। বাংলাদেশের ১ম সংবিধানের ৩৪ নং অনুচ্ছেদে বঙ্গবন্ধুর নাম জাতির পিতা হিসেবে উল্লেখ থাকা সত্বেও, তাঁর মৃত্যুর পর ষড়যন্ত্রের নোংরা রাজনীতির জন্য বঙ্গবন্ধুকে মূল্যায়নের সুযোগও বঞ্চিত করা হয়েছিল। ১৯৭৫-এর পরবর্তী ২১ বছর যাবৎ ষড়যন্ত্রের নোংরা রাজনীতির জন্য বঙ্গবন্ধুর অবদানকে ইচ্ছাকৃতভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। আমাদের চেতনাদীপ্ত ইতিহাসের অনেক প্রসঙ্গ বিতর্কিত করা হয়েছিল। এজন্য জাতি হিসেবে আমরা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি। কথাগুলো বলছিলেন গাঙচিল এর প্রতিষ্ঠাতা এবং প্রধান আলোচক নাট্যকার খান শওকত।
বঙ্গবন্ধুর জন্ম শত-বার্ষিকীর উপর প্রবাসের সাহিত্য, সঙ্গীত, আবৃত্তি ও অভিনয় চর্চা বিষয়ক সংগঠন গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদের আয়োজনে গত ৫ই জানুয়ারী তারিখে অনুষ্ঠিত ১০৫তম আসরে উপরোক্ত কথাগুলো বলেন নাট্যকার খান শওকত। তিনি আরও বলেন: জনশ্রæতি আছে জিয়াকে ডিঙ্গীয়ে শফিউল্লাহকে সেনাপ্রধান করায় বঙ্গবন্ধু হত্যায় জড়িত হন মেজর জেনারেল জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকে হত্যার ৯ দিন পর ১৯৭৫ এর ২৪ আগষ্ট তারিখে জিয়াকে সেনা প্রধান করেন খন্দকার মোশতাক আহমেদ। ১৯৭৪ সালে কুমিল¬া সেনা-নিবাসে শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় ২২ জন সেনা-সদস্যকে চাকরী থেকে বাধ্যতামূলক অবসর দেন বঙ্গবন্ধু। ১৯৭৫ এর ১৫ই আগষ্টে তারাই ঘটিয়েছিলো নারকীয় হত্যাকান্ড। বঙ্গবন্ধুকে হত্যার পর হত্যাকারী ১৭জন সেনা কর্মকর্তাকে ১৯৭৫ এর ৩রা নভেম্বরে বিভিন্ন দূতাবাসে নিয়োগ দেয়া হয় মোশতাক আমলে। ১৯৭৭ এর মে মাসে মেজর নূর চৌধ‚রী, মেজর ডালিম, মেজর শাহরিয়ার, মেজর রাশেদ চৌধ‚রী সহ বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে সেনা-বাহিনীর চাকুরীতে ফিরিয়ে আনা হয় জিয়া আমলে। বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যাকান্ডের বিচার বন্ধের জন্য ১৯৭৯ সালের ৯ই জুলাই তারিখে ইনডেমনিটি বিলটি সংবিধানে সংযুক্ত করা হয় জিয়া আমলে। অশান্ত সময়ের সেনা রাজনীতির এমন অনেক অজানা প্রসঙ্গ উঠে এসেছে আমার লেখা ৪০টি ঐতিহাসিক নাটক নিয়ে ‘বঙ্গবন্ধু নাট্যসমগ্রে’। এ গ্রন্থ থেকে: বঙ্গবন্ধু শেখ মুজিব নাটকটি কোলকাতার বরানগর ¯্রােত নাট্য একাডেমী, স্বাধীনতার ঘোষক নাটকটি কোলকাতার শ্যামবাজার অন্যদেশ নাট্যদল, হৃদয়ে বঙ্গবন্ধু নাটকটি ঢাকার বঙ্গবন্ধু থিয়েটার, আমার বাড়ি টুঙ্গীপাড়া নাটকটি সিলেটের দেশ থিয়েটার, ৭ই মার্চের ভাষণ নাটকটি খুলনার মেঘদূত, হৃদয়ে বঙ্গবন্ধু নাটকটি পশ্চিমবঙ্গের দেবী নগর জাগরী থিয়েটার গ্রæপ এবং সিরাজউদ্দৌলাহ্ নাটকটি সরকারি সহযোগিতায় পরিচালিত ভারতবর্ষের অন্ধ শিল্পীদের একমাত্র নাট্যদল শ্যামবাজার অন্যদেশ এর পক্ষ থেকে দুই বাংলায় মঞ্চায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এবছর বাংলাদেশের ২০ টি, কলকাতার ৮টি, এবং কানাডার ১টি নাট্যসংস্থা এই গ্রন্থে প্রকাশিত নাটকগুলো মঞ্চস্থ করতে যাচ্ছে। গত ২৩/০৯/২০১৮ তারিখে কোলকাতার মঞ্চায়িত বঙ্গবন্ধু শেখ মুজিব নাটকটি বাংলাদেশের প্রতিটি জেলায় মঞ্চায়নের বিষয়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সঙ্গে আলোচনা চলছে। কোলকাতায় মঞ্চায়িত বঙ্গবন্ধু শেখ মুজিব নাটকটির ভিডিও দেখার জন্য ইউটিউব যেয়ে বঙ্গবন্ধু ড্রামা রিটেন বাই খান শওকত টাইপ করে দেখুন। এই গ্রন্থে প্রকাশিত নাটকগুলো মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্য্যায়ের পাঠ্যে অন্তভর্‚ক্তির বিষয়েও সংশ্লিষ্ঠ মন্ত্রনালয় ও শিক্ষা বোর্ড সমূহের সাথেও আলোচনা চলছে।
এ আসরে সভাপতিত্ব করেন কবি নিখিল কুমার রায়, পরিচালনা করেন সাধারন সম্পাদক মৌসুমী রহমান। আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন: কবি নিখিল কুমার রায়, মফিজুল ইসলাম, মাহবুব উল্লাহ মিয়া, মো: ইউসুফ আলী, কামরুল হাসান খান, হুমাউন কবীর, শিশির, শিবানী বিশ্বাস, মোহাম্মদ সালেহউদ্দিন, সিদ্দিক চৌধুরী, রোবাইত তাবাচ্ছুম, আলমগীর সরকার, শাহাদাৎ হোসেন, আশরাফুর রহমান, মোহাম্মদ হক, মোহাম্মদ শামসুউদ্দিন, নাছমুল হক খান, আবুল খায়ের, আনোয়ার হোসেন এবং আব্দুল মশিউর। মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টর রয়েছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে ১২নং সেক্টরের মর্যাদা প্রদানের দাবী জানানো হয় এ আসর থেকে। সবশেষে সভাপতি কবি নিখিল কুমার রায় সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। বরাবরের মতো প্রতিমাসের ১ম রোববার হিসেবে আগামী ০২ ফেব্রুয়ারী বিকাল ৫ ঘটিকায় জ্যাকসন হাইটসে (৭১-২৪ রুজভেল্ট এভিন্যু, দোতলা) অনুষ্ঠিত হবে গাঙচিল এর ১০৬ তম নিয়মিত আসর। অংশ গ্রহণে আগ্রহীদেরকে ৯১৭-৮৩৪-৮৫৬৬ এবং ৬৩১-২৯০-১০৪৫ নং এ যোগাযোগের আহŸান জানানো হয়েছে।
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী