‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ এ নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধশালী বাংলাদেশ রচনার পথ-পরিক্রমা বাস্তবায়িত হলেই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর দেশ পুনর্গঠন তথা প্রতিটি বাঙালির ঘরে হাসি ফুটানোর অসমাপ্ত কাজ সম্পন্ন হবে। এজন্যে প্রবাসীরাও আজ ঐক্যবদ্ধ’-এ অভিমত পোষণ করেছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে ১০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে টক অব দ্য টাউন রেস্টুরেন্টে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় সমাপনী বক্তব্যে জাকারিয়া আরো বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশত বার্ষিকী তথা মুজিববর্ষে আজ স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হচ্ছে ভিন্ন এক আমেজে। জাতির জনকের দেখানো পথেই দিপ্ত প্রত্যয়ে এগিয়ে চলছে বাংলাদেশ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে।’
মহানগর আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের সঞ্চালনায় এ সভায় বক্তৃতাকালে সংগঠনের অন্যতম সহ-সভাপতি ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া বলেছেন, ‘আমেরিকায় মুজিববর্ষ উদযাপনে লাগাতার কর্মসূচি শুরু হবে ১৭ মার্চ থেকে। সেই আমেজ পরিস্ফুট হচ্ছে ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনের এই সমাবেশের মধ্য দিয়ে। বহুজাতিক এ সমাজে বিরাট একটি সুযোগ তৈরী হয়েছে বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে যথাযথভাবে উপস্থাপনের। প্রবাস প্রজন্মের সমন্বয়ে সে ধরনের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে।’
আলোচনায় অংশগ্রহণকারি নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সংগঠনের উপদেষ্টা মোস্তফা কামাল পাশা মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাব আলী খান লিটন, সাংগঠনিক সম্পাদক মতিউর চৌধুরী, সদস্য নাজিম উদ্দিন, লিটন, মোহাম্মদ দুলাল, আলাউদ্দিন এবং রাসেল।
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী