বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে যুক্তরাস্ট্র আওয়ামী লীগের আলোচনা সভা ও দো’আ মাহফিল
নিউইয়র্ক : যুক্তরাস্ট্র আওয়ামী লীগের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ১৫ই আগস্ট সোমবার গুলশান ট্যারেস নিউইয়র্কে এক আলোচনা সভা ও দো’আ মাহফিলের আয়োজন করা হয। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাস্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সভা পরিচলনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মিশনের স্হায়ী প্রতিনিধি ড. মাসুদ বিন মমিন। সভার শুরুতে ড . মমিন ও ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সবাই । তার পর অনুষ্ঠানে জাতির পিতা ও সেই কালরাত্রিতে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর হাতে নৃশংসভাবে নিহত তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় । দোয়া পরিচলনা করেন কারী কাইউম।
আলোচনা সভার প্রধান অতিথি ড. মমিন বলেন, জাতির এই চরম শোককে শক্তিতে পরিণত করে জাতির পিতার স্বপ্ন পূরণে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় বক্তারা বলেন, দেশের চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে আরও বেশি অবদান রাখারও প্রতিশ্রুতি দেন। সভায় আরো বক্তব্য রাখেন যুক্তরাস্ট্র আওয়ামী লীগের নেতারা । এ ছাড়া সহযোগী সংগঠনের নেতা কর্মী বক্তব্য রাখেন। সভায় যুক্তরাস্ট্র মহিলা লীগ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ, বস্টন আওয়ামী লীগ, জজিয়া আওয়ামী লীগ, নিউজারসি আওয়ামী লীগ, যুক্তরাস্ট্র যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জাতীয শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, শেখ হাসিনা মন্জ্ঞ, আওয়ামী ফোরাম নেতাকর্মীরা উপস্হিত ছিল।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ