Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিনে নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের শিশু কিশোর মেলা

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: March 23, 2019 | 6:04 PM

https://www.facebook.com/USANewsNY/videos/812650015780810/

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিনে নিউইয়র্কে জ্যাকসন হাইটসে গত ১৭ মার্চ আয়োজন করা হয় শিশু-কিশোর মেলার। পিএস ৬৯ এ আয়োজিত মেলায় মনের মাধুরী মিশিয়ে চিত্রকল্প এঁকেছে প্রবাসী শিশুরা। কেউ এঁকেছে মাতৃভূমির পতাকা, কারো আঁকায় বঙ্গবন্ধু বা নদীমাতৃক বাংলাদেশ। যে দেশটিকে তাদের অনেকেই নিজ চোখে দেখেনি।গান, আবৃত্তি, নাচ, উপস্থাপনা সবই শিশুরা করেছে নিজেরাই। নাচ, গান, আবৃত্তির প্রতিযোগিতায় অংশ নেন শিশুরা।
শিশু-কিশোর মেলার ৮টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে রচনা প্রতিযোগিতা ও বাংলা লিখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ৬৩ জন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ৮৯ জন। কবিতা আবৃত্তি অনুষ্ঠানে অংশ নেন ৬৬ জন। নৃত্য প্রতিযোগিতায় ৪১ জন। ফটোগ্রাফিতে অংশগ্রহণ করে ৩৯ জন। অভিনয়ে ২২ জন। আবৃত্তিতে ৬৬ জন। এবারই প্রথম নিউজার্সি, কানেকটিকাট, ডেলওয়ার, ম্যাসাচুসেটস থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ ও অনুষ্ঠান নিয়ে শিশু-কিশোর মেলায় যোগ দেয়। ক গ্রুপের বয়স ছিল ৫ থেকে ৮ বছর। খ গ্রুপের বয়স ছিল ৯ থেকে ১২ বছর। গ গ্রুপের বয়স ছিল ১৩ থেকে ১৬ বছর। যারা রেজিস্ট্রেশন করেছে শুধুমাত্র তারাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে।

রচনা প্রতিযোগিতা: ক বিভাগ: প্রথম রুমাইশা আনসারি, দ্বিতীয় ফাতিয়া আয়াত ও তৃতীয় স্থান অর্জন করে সারদা সাহা। খ বিভাগ: প্রথম তিশা রায়, দ্বিতীয় আফসারা জাহান বিমা, তৃতীয়: আজরিন আরবি।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা: ক বিভাগ: প্রথম মায়া এনজেলিনা, দ্বিতীয় রাজ দাস, তৃতীয় শুভশ্রী সাহা। খ বিভাগে প্রথম আজরিন আরবি, দ্বিতীয়: প্রমিত মোহন আচার্য, তৃতীয় সগীর মাহমুদ। গ বিভাগে প্রথম হয়েছে সমীর মাহমুদ, দ্বিতীয় মহিমা আলী খান, তৃতীয় হয়েছে দেবেশ হালদার।
নৃত্য প্রতিযোগিতা: ক গ্রুপ মায়া এঞ্জেলিনা, দ্বিতীয় শান্তি রায় ও তৃতীয় স্থান পেয়েছে রিশিকা পাল। খ গ্রুপে প্রথম স্থান অর্জন করে শ্রুতি দাস, দ্বিতীয় রিয়া ভৌমিক ও তৃতীয় হয়েছে চৈতন্য দেব। গ গ্রুপে দেবিপ্রিয়া পোদ্দার, দ্বিতীয় স্থান দেবরাতি চৌধুরী, তৃতীয় স্থান পেয়েছে মাহিমা আলী খান।


অভিনয় প্রতিযোগিতা: ক গ্রুপে প্রথম হয়েছে রুমাইশা আনসারি। দ্বিতীয় মায়া এঞ্জেলেনিা। খ গ্রুপে প্রথম হয়েছে প্রমিত মোহন আচার্য, দ্বিতীয় সুস্মিতা হালদার তৃতীয় মালিহা মাসুদ।
কবিতা আবৃত্তি প্রতিযোগিতা: ক গ্রুপ প্রথম হয়েছে রুমাইশা আনসারী, দ্বিতীয় ফাতিহা আয়াত, তৃতীয় মায়া এঞ্জেলিনা। খ গ্রুপে প্রথম হয়েছে প্রমিত মোহন আচার্য, দ্বিতীয় রিতিকা দেব ও তৃতীয় হয়েছে রিয়া ভৌমিক। গ গ্রুপে প্রথম হয়েছে আরবার হাবিব।
সঙ্গীত প্রতিযোগিতায় ক গ্রুেপ প্রথম স্থান অর্জন করে শুভশ্রী সাহা, খ বিভাগে শ্রদ্ধা সাহা ও তৃতীয় দেবস্মিতা পোদ্দার। খ গ্রুপে প্রথম হয়েছে শ্রুতি দাস, দ্বিতীয় স্থান অর্জন করে আফরিন খান ও এথিনা কলম্বিয়া বুশরা। ও তৃতীয় স্থান হয়েছে দুজন। সুহলা উদ্দিন ও প্রমিতা মোহন আচার্য। গ গ্রুপে প্রথম হয়েছে সুমাইয় সুখ, দ্বিতীয় দেবেশ হালদার ও তৃতীয় স্থান পেয়েছে বৃহন্না বিশ্বাস।
ফটোগ্রাফি প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম স্থান অর্জন করে মাহদিয়া মাহনুর ফাইজা, দ্বিতীয় স্থান ইসমাইল চৌধুরী। খ গ্রুপে প্রথম হয়েছে আশরাফ অসিম, দ্বিতীয় হয়েছে আফসারা জাহান বিমা ও তৃতীয় হয়েছে শরোদ রায়। গ গ্রুপে প্রথম হয়েঠে সাহাদেব তাজওয়ার, দ্বিতীয় মিম দে ও তৃতীয় হয়েছে আহমেদ দিদাত।
অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. জিয়া উদ্দিন, কাউন্সিলিম্যান ও মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী, সাংবাদিক হাসান ফেরদৌস প্রমুখ।

https://www.facebook.com/USANewsNY/videos/1241232722691699/
https://www.facebook.com/USANewsNY/videos/299309577413835/
https://www.facebook.com/USANewsNY/videos/670134003402947/
https://www.facebook.com/USANewsNY/videos/309760546399981/
https://www.facebook.com/USANewsNY/videos/1873857816057240/
https://www.facebook.com/USANewsNY/videos/336646340600443/
https://www.facebook.com/USANewsNY/videos/2852355594782221/
https://www.facebook.com/USANewsNY/videos/607860329676308/
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ