Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের জমকালো উদ্বোধন:বাংলাদেশের প্রাকৃতিক ঐশ্বর্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: February 17, 2011 | 9:46 AM

ইউএসএ নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে চোখ ধাঁধানো আতশবাজি আর মনোমুগ্ধকর পরিবেশনায়নিজ নিজ দেশের সংস্কৃতি তুলে ধরেন শ্রীলঙ্কা, ভারত এবং বাংলাদেশের শিল্পীরা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা (বাংলাদেশ সময়) সন্ধ্যা সোয়া ৬টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী উদ্বোধনী ভাষনে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের মহান ইতিহাসকে স্মরণ করে বিশ্বকাপ উপলক্ষ্যে অভ্যাগতদের স্বাগত জানিয়ে আইসিসি বিশ্বকাপের শুভ উদ্বোধন ঘোষনা করেন। তিনি বাংলাদেশের প্রাকৃতিক ঐশ্বর্যের কথা তুলে ধরেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ আপামর জনসাধারণের প্রতি বিশ্বকাপের সময় যেন কোন বিশৃঙ্খলা না হয় তা খেয়াল রাখার অনুরোধ জানান। প্রধানমন্ত্রী আইসিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সুযোগ তৈরি করে দেবার জন্য ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী ঘোষনা করেন।প্রধানমন্ত্রীর ভাষনের আগে  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও অর্থ সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আবু হেনা মুস্তফা কামাল স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উৎসব আয়োজক কমিটির কো-চেয়ারম্যান ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এবং কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
প্রায় আড়াই ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীলঙ্কা, ভারত এবং বাংলাদেশের শিল্পীরা নিজ নিজ দেশের সংস্কৃতি তুলে ধরেন মনোমুগ্ধকর পরিবেশনায়; সবশেষে চোখ ধাঁধানো আতশবাজি।বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি থেকে মাটি পর্যন্ত তিন ধাপে বিভিন্ন স্পট লাইট ছাড়াও মধ্য মঞ্চেও রয়েছে লাইট। পূর্ব ও উত্তর গ্যালারিতে ১৬টি টাওয়ারে লাইট বাধা হয়েছে। প্রতি টাওয়ারে রয়েছে ১৬টি করে লাইট। রং-বেরংয়ের লাল-নীল-সবুজ-হলুদ-সাদা-বেগুনি আলোর খেলা দর্শকদের অকৃষ্ট করবে।৬০ ফুট প্রশস্ত ও ২৫ ফুট উঁচু মাঠের মধ্যমঞ্চে বাংলাদেশের বরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা ও মমতাজ গান পরিবেশন করেন।বিশ্বকাপের অফিসিয়াল ‘থিম সংগীত’ জিতবে এবার…জিতবে ক্রিকেট…এবং হিন্দিতে দে ঘুমাকে…ঘুমাকে (মার ঘুরিয়ে) সংগীত পরিবেশন করেন ভারতের বিখ্যাত শিল্পী শংকর এহসান লয়। গানটি একই সঙ্গে পাঞ্জাবি ভাষায় জিতো, খিলাদি…ওয়াহি…ওয়াহি…পরিবেশিত হয়। গানটি লিখেছেন মনোজ যাদব। শংকরজির সঙ্গে এ গানটি সুর করেছেন এহসান ও লয়। তাঁরা এ গানে কণ্ঠও মিলিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV