Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. মোমেনকে অভিনন্দন

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: November 7, 2016 | 8:39 AM

নিউইয়র্ক : বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় সাবেক রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেনকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে প্রবাসীরা। ৬ নভেম্বর এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, ‘জাতিসংঘে দীর্ঘ ৫ বছর দায়িত্ব পালনকালে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনায় শেখ হাসিনার নেতৃত্বে চলমান কার্যক্রমের সমর্থনে আন্তর্জাতিক মহলকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন সাবেক এই স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন। জাতিরজনকের স্মৃতি, সংগ্রামী জীবন, বাঙালির অবিস্মরণীয় উত্থানে বঙ্গবন্ধুর দক্ষতাপূর্ণ নেতৃত্ব আলোকে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ পরিচালনায়ও তিনি বিচক্ষণতার পরিচয় দেবেন বলে আমরা আশা করছি।’ এনআরবি নিউজ

বিবৃতি প্রদানকারিদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও বিজ্ঞানী ড. নূরন্নবী এবং সেক্রেটারি শিতাংশু গুহ, মুক্তিযোদ্ধা কমান্ডার এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ ল’ সোসাইটির সভাপতি মোর্শেদা জামান, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ড. এম এ বাতেন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের আহবায়ক রাশেদ আহমেদ এবং যুগ্ম-আহবায়ক লাবলু আনসার, ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি ও বাই ন্যাশনাল চেম্বার অব কমার্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান, ফ্লোরিডা আওয়ামী লীগের সেক্রেটারি এডভোকেট জহীর, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আব্দুল কাদের মিয়া প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ