Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

‘বঙ্গবন্ধু মেমরিয়্যাল ট্রাস্ট’ ফান্ডে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ নেতা কাদের মিয়ার চেক প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: February 26, 2018 | 3:35 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলা বাংলাদেশের সামগ্রিক কল্যাণে প্রবাসীদের অব্যাহত সমর্থনের প্রশংসা আবারো করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ ফেব্রুয়ারি সোমবার অপরাহ্নে ঢাকায় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করে ‘বঙ্গবন্ধু মেমরিয়্যাল ট্রাস্ট ফান্ড’-এ চেক প্রদান করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ও ‘কাদের মিয়া ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের মিয়া। 

এ সময় শেখ হাসিনা আরো বলেছেন, ‘সামনের নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করতেও প্রবাসীদের একযোগে কাজ করতে হবে।’ চেক প্রদানের আনুষ্ঠানিকতার পর টেলিফোনে এ সংবাদদাতাকে কাদের মিয়া বলেন, ‘আমার জন্মস্থান সন্দ্বীপের আর্ত-মানবতার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে গত ১৮ বছর যাবত কাজ করছি। নিউইয়র্কে কন্সট্রাকশন ব্যবসায় অর্জিত অর্থের সিংহভাগ দলীয় কাজ এবং আর্ত-মানবতার কল্যাণে ব্যয় করছি। এসব তথ্য জননেত্রী শেখ হাসিনাকে অবহিত করেছি।’ ‘একইসাথে তাঁর দোয়া চেয়েছি জীবনের শেষ দিন পর্যন্ত যাতে বঙ্গবন্ধুর আদর্শেই মানবসেবা অব্যাহত রাখতে পারি’-উল্লেখ করেন কাদের মিয়া।

চেক প্রদানের সময় সন্দ্বীপ পৌরসভার মেয়র জাফরউল্লাহ টিটোও ছিলেন। এর আগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চেক প্রদান করেন সন্দ্বীপের এমপি মাহফুজুর রহমান মিতা। চেক প্রদানের পর মিতার সাথে এলাকার সাংগঠনিক কর্মকান্ড নিয়ে কথা বলেন কাদের মিয়া। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV