Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বছরের শেষের দিকে সম্ভাব্য পণ্যের সংকট সম্পর্কে অ্যাপল’র সতর্ক বার্তা

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: May 1, 2021 | 1:00 AM

সেবন্তী ভট্টাচার্য: অ্যাপল বছরের শেষের দিকে সম্ভাব্য পণ্যের সংকট সম্পর্কে সতর্ক করেছে। মহামারী পরিস্থিতিতে কম্পিউটার চিপের অভাব দেখা দিতে পারে বলে মনে করছে সংস্থাটি। গাড়ি, উচ্চ প্রযুক্তির গ্যাজেট এবং স্মার্টফোনের মতো পণ্যগুলির চাহিদা বাড়ানোর জন্য বিশ্বজুড়ে প্রতিযোগিতা চলছে। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন সংস্থার নিজস্ব এম ওয়ান চিপ সরবরাহে ঘাটতির জেরে নতুন আইপ্যাড প্রো এবং আইম্যাক ২০২১ নির্মাণের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। যা অ্যাপলের বার্ষিক লাভকে হুমকির মুখে ফেলতে পারে। মিঃ কুক বিশ্লেষকদের বলেছেন, “এই সংকট প্রাথমিকভাবে আইপ্যাড এবং ম্যাককে প্রভাবিত করবে’। বাজারে অ্যাপল এর চাহিদা বিপুল হলেও এই পরিস্থিতিতে অন্যান্যরা কি করছে তা নিয়ে চিন্তিত সংস্থাটি। তবে অ্যাপল বরাবরই তার সেরা প্রোডাক্ট দিয়ে ক্রেতাদের মন জয় করেছে এবারও তাই হবে বলে আশাবাদী টিম কুক।
কম্পিউটার চিপের সংকট কবে মিটবে তা এখনই বলতে পারছেন না কুক। তবে নির্মাতারা এবং ব্যবসায়ীরা ঘাটতি মেটানোর চেষ্টা করছেন বলে আশ্বস্ত করেছেন তিনি। ইকুইটি বিশেষজ্ঞ কুইল্টর শেভিওট বিবিসিকে জানিয়েছেন, ‘২০১৮ তে আমেরিকা-চীন ব্যাবসায়িক যুদ্ধের সময় থেকেই এই সমস্যার সূত্রপাত। কোভিড সঙ্কটের ফলে এটি কেবল তীব্রতর হয়েছে। “গ্রাহকরা অনলাইনে কাজ করতে, কেনাকাটায় এবং বিনোদন খুঁজতে আরও বেশি সময় ব্যয় করায় মহামারী পরিস্থিতিতেও অ্যাপল ফোন, অ্যাপস এবং অন্যান্য ডিভাইসগুলির বিক্রি বাড়িয়েছে। গ্রাহকরা অ্যাপলের নতুন ৫ জি ফোনগুলিকে আপগ্রেড করে গেছে , শুধু তাই নয় বাড়ি থেকে কাজ এবং পড়াশোনা সামলাতে ম্যাক কম্পিউটার এবং আইপ্যাড কিনেছেন অনেকেই। এই সময়ে কম্পিউটার চিপের অভাব সংস্থাটিকে ভাবিয়ে তুলেছে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV