বজ্রপাতের সাহায্যে মুঠোফোন চার্জ
যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী বজ্রপাতের সাহায্যে প্রথমবারের মতো মুঠোফোনের ব্যাটারি চার্জ করেছেন। সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় ও মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়ার গবেষকেরা যৌথ উদ্যোগে ওই পরীক্ষা চালিয়ে সফল হন। তবে বাড়িতে এ ধরনের পরীক্ষা চালাতে জনসাধারণকে নিষেধ করে দিয়েছে নকিয়া কর্তৃপক্ষ। কারণ, এতে জীবনের ঝুঁকি রয়েছে। সংশ্লিষ্ট গবেষক নিল পালমার বলেন, তাঁরা একটি ট্রান্সফরমার ব্যবহার করে গবেষণাগারে বজ্রের আলোর ঝলকানি তৈরি করেন এবং তা থেকে শূন্যে ৩০ সেন্টিমিটার স্থানজুড়ে দুই লাখ ভোল্টের বিদ্যুৎপ্রবাহ চালনায় সমর্থ হন। এ ক্ষেত্রে মুঠোফোনের সার্কিটের সামর্থ্য দেখে তাঁরা বিস্মিত হয়েছেন। এ পরীক্ষায় সাফল্যের ফলে বজ্রের মতো প্রাকৃতিক শক্তি ব্যবহারের সম্ভাবনার দিকে আরেক ধাপ অগ্রগতি হলো। বিবিসি।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী