বদলে যাচ্ছে ইয়াহুর লোগো
প্রথম নয় দিনে ইয়াহুর নয়টি লোগোজনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহু এবার নিজেদের লোগো পরিবর্তনের নতুন এক উদ্যোগ নিয়েছে। আর উদ্যোগ অভিনব। ইয়াহু ৭ আগস্ট থেকে নিজেদের লোগো পরিবর্তন করছে। এ দিন থেকেই পরবর্তী ৩০ দিন পর্যন্ত প্রতিদিন নতুন একটি লোগো দেখা যাবে ইয়াহুর মূল পাতায়। ৩০ দিনে ৩০টি লোগো প্রকাশের পর আগামী ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ইয়াহুর নতুন লোগো উন্মোচন করা হবে। লোগো পরিবর্তনের ক্ষেত্রে অভিনব এ পদ্ধতির বিষয়ে ইয়াহুর প্রধান বিপণন কর্মকর্তা ক্যাথি সাভিট জানান, ‘আমরা ব্যবহারকারীদের জন্য নতুন নতুন পণ্যসেবা চালু করছি যার মধ্যে রয়েছে আরও সহজে আবহাওয়ার খবর জানা, দ্রুত ই-মেইল পড়া, ছবি আদান-প্রদান, প্রিয় খেলার দলের খবর আরও দ্রুত পাওয়া ইত্যাদি। আর এসবের সঙ্গে মিল রেখেই এবং নতুন এ অভিজ্ঞতা যুক্ত করতে ৩০ দিনে ৩০টি লোগো ব্যবহারের উদ্যোগ নিয়েছি।’ এ কাজে সহযোগিতার জন্য প্রখ্যাত শিল্পীদেরও যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। নতুন প্রধান নির্বাহী হিসেবে মারিসা মেয়ার দায়িত্ব নেওয়ার পর ভালোভাবেই ঘুরে দাঁড়ায় ইয়াহু। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ব্যবহারকারীদের কথা মাথায় রেখে পরিবর্তন এনেছে ইয়াহু মেইলে। বর্তমানে তাই ইয়াহু মেইলে এসেছে নতুন চেহারা এবং ব্যবহার করা যায় আগের চেয়ে দ্রুতভাবে। ধীরে ধীরে যুক্ত হচ্ছে নতুন সুবিধা আর আসছে নানা পরিবর্তন। লোগো পরিবর্তনের বিষয়টি এরই একটি অংশ। লোগোগুলো দেখা যাবে www.yahoo.com/dailylogo ঠিকানায়। এ ছাড়া সামাজিক যোগাযোগের সাইট টাম্বলার (http://yahoo.tumblr.com) এবং টুইটারেও (www.twitter.com/yahoo) বিস্তারিত জানা যাবে। —ইয়াহু অবলম্বনে নুরুন্নবী চৌধুরী/প্রথম আলো
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান