বদলে যাচ্ছে স্মার্টফোনের পাসওয়ার্ড


অনলাইন ডেস্ক : মোবাইল ফোনের জন্য পাসওয়ার্ড ব্যবস্থা নিয়ে চলছে নানা গবেষণা। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের নিরাপত্তার খাতিরে পাসওয়ার্ড ব্যবস্থা উন্নত করতে কাজ করছে। প্রচলিত সংখ্যা পদ্ধতির পাসওয়ার্ড ব্যবস্থার বিকল্প হিসেবে গবেষকেরা ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপকে স্মার্টফোনের পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে কাজ করছেন। টেলিগ্রাফ অনলাইনে প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে অ্যাপল, গুগল, স্যামসাংয়ের মত প্রতিষ্ঠানগুলোর সাম্প্রতিক পাসওয়ার্ড গবেষণা নিয়ে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল কর্তৃপক্ষ নতুন পাসওয়ার্ড ব্যবস্থাযুক্ত একটি আইফোন বাজারে আনবে যা ব্যবহারকারীর ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করতে পারবে। অন্যান্য প্রতিষ্ঠানগুলো এখন চোখের আইরিশ স্ক্যান ও কণ্ঠস্বর শনাক্তকরণ প্রযুক্তিকে পাসওয়ার্ড ব্যবস্থা হিসেবে পরিচিত করতে কাজ করছে। গবেষকেরা জানিয়েছেন, স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি আনতে ২০১২ সালে অথেনটেক নামের একটি প্রতিষ্ঠান কিনেছে অ্যাপল। আইফোন ৫এস-এ এই প্রযুক্তিটি যুক্ত করতে পারে অ্যাপল। ১৪ মার্চ নিউইয়র্কে স্যামসাংয়ের ঘোষণা দেওয়া গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনটিতে ফেস রিকগনিশন প্রযুক্তিটি আরও উন্নত করা হয়েছে যা স্মার্টফোনের পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে। কণ্ঠস্বর শনাক্তকারী প্রযুক্তিটি নিয়ে অ্যাপল ও স্যামসাং নিজ নিজ গবেষণা আরও উন্নত করছে বলে জানা গেছে। অনেকের জন্যই একাধিক পাসওয়ার্ড মনে রাখার বিষয়টি কষ্টের। আবার পাসওয়ার্ড জটিল হওয়াটা দরকারী। এ কষ্ট লাঘব করতে পাসওয়ার্ডের বিকল্প নিয়ে মাথা ঘামিয়েছে বিশ্বের শীর্ষ অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠান গুগলও। গুগল যে উদ্ভাবিত নতুন পদ্ধতিতে ইউএসবি কি বা চাবি, মুঠোফোন এমনকি গয়না বা অলংকারের মতো বস্তুগুলোকেও কম্পিউটারের পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে। বিশ্লেষকেরা জানিয়েছেন, গুগল যে নতুন পাসওয়ার্ড ব্যবস্থা উদ্ভাবন করেছে তা অনেকটাই তালা-চাবি পদ্ধতির মতো। যে কোনো ইউএসবি ড্রাইভের সঙ্গে এই কি বা চাবি জুড়ে দেওয়া যাবে এবং পাসওয়ার্ডের বিকল্প হিসেবে তা ব্যবহার করা যাবে। ডেস্কটপ বা ল্যাপটপে এ ইউএসবি চাবিটি জুড়ে দিলেই তা পাসওয়ার্ড হিসেবে কাজ করবে। ইউএসবি চাবিটি পড়ে গেলে বা পানিতে ডুবিয়ে রাখলেও এর কোনো ক্ষতি হবে না। পাসওয়ার্ড ব্যবস্থা উন্নত হলে ওয়েবসাইট, স্মার্টফোন অ্যাপ্লিকেশনেও তা ব্যবহার করা যাবে বলেও নির্মাতারা আশা করছেন।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests