Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বন্দিদের ওপর সিফিলিসের পরীক্ষা যুক্তরাষ্ট্রের ক্ষমা প্রার্থনা

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: October 3, 2010 | 1:37 AM

ইউএসএনিউজ  ডেস্ক: বিগত শতকের ৪০-এর দশকে গুয়াতেমালার বন্দিদের গিনিপিগ বানিয়ে সংক্রামক যৌনব্যাধি সিফিলিসের পরীক্ষা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই পরীক্ষার মূল লক্ষ্য ছিল তখনকার নতুন উদ্ভাবন পেনিসিলিনের কার্যকারিতা পরখ করা। বন্দিদের ওপর গোপনে এ ধরনের একটি পরীক্ষা চালানোর প্রায় ৬৪ বছর পর গত শুক্রবার ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্র।
গতকাল আরব নিউজ জানায়, শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং স্বাস্থ্যমন্ত্রী ক্যাথলিন সেবেলিয়াস আনুষ্ঠানিকভাবে এ দুঃখ প্রকাশ করেন। বিবৃতিতে তারা বলেন, ‘এ ধরনের একটি পরীক্ষা চালানো অনৈতিক।’ ১৯৪৬-৪৮ পর্যন্ত এ পরীক্ষা চালানো হয়। সিফিলিসে আক্রান্ত পতিতাদের মাধ্যমে গুয়াতেমালায় বন্দি পুরুষদের এ রোগে আক্রান্ত করা হতো। সেখানে আটক নারী, পুরুষ ও মানসিক রোগীদের সংক্রমিত করে এন্টিবায়োটিক প্রয়োগ করা হতো। বিবৃতিতে মন্ত্রীদ্বয় বলেন, প্রায় ৬৪ বছর আগে যা ঘটে গেছে, আমরা তার জন্য গভীরভাবে অনুতপ্ত। যাদের এ জঘন্য পরীক্ষাটি চালানো হয়েছিল আমরা তাদের কাছে ক্ষমা চাচ্ছি। ম্যাসাচুসেটসের ওয়েলেসলি কলেজের উইমেন স্টাডিজের অধ্যাপক সুসান রিভারবি এক গবেষণাপর্বে গুয়াতেমালার এ ঘটনা জানতে পারেন। মিডিয়ায় তা প্রকাশের পূর্বে তিনি সরকারকে অবহিত করলে যুক্তরাষ্ট্র সরকার ক্ষমা প্রার্থনা করে। রিভারবি বলেন, ১৯৪৮ সাল পর্যন্ত ৬৯৬ জন নারী-পুরুষের ওই পরীক্ষা চালানো হয়। পরে পেনিসিলিন দেয়া হলেও তাদের সবাইকে সুস্থ করে তোলা সম্ভব হয়নি। তিনি জানান, জনস্বাস্থ্য সার্ভিসের চিকিৎসক ডা. জন সি কাটলার সিফিলিসের সংক্রমণ ও টিকাদানের ওই পরীক্ষা চালিয়েছিলেন। ডা. কাটলারই পরে ১৯৬০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত আলাবামায় একই পরীক্ষা চালান।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV