বন্ধুর অবস্থান জানাবে ফেসবুক!
অনলাইন ডেস্ক : মোবাইল ফোনের জন্য লোকেশনভিত্তিক নতুন একটি অ্যাপ্লিকেশন তৈরি করছে ফেসবুক। মোবাইল ব্যবহার করা না হলেও ফেসবুক ব্যবহারকারীর তথ্য ট্র্যাক করবে এই লোকেশন অ্যাপ্লিকেশনটি। খবর টেলিগ্রাফ অনলাইনের। ফেসবুকের এ লোকেশন ম্যাপটি ফেসবুক ব্যবহারকারীদের নির্দিষ্ট অঞ্চলে বন্ধুরা কোথায় অবস্থান করছে, তা জানতে সাহায্য করবে। ব্যবহারকারীর মোবাইল ফোনে অ্যাপ্লিকেশনটি চালু না থাকলেও তা লোকেশন ট্র্যাক রাখবে। ফেসবুকে বর্তমানে ‘ফাইন্ড ফ্রেন্ডস’ নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, যার মাধ্যমে ফেসবুক বন্ধুরা কোথায় রয়েছে, সে তথ্য জানা যায়। চলতি বছরের মার্চ মাস নাগাদ এ অ্যাপ্লিকেশন চালু করতে পারে ফেসবুক। তবে নতুন এ অ্যাপ্লিকেশনটি প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন করতে পারে বলেই আশঙ্কা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। নতুন অ্যাপ্লিকেশন ও এর প্রাইভেসি বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি ফেসবুক কর্তৃপক্ষ।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests